Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বিএসপির দেয়ালিকা ‘আবাহন’ এর মোড়ক উন্মোচন

স্বাধীন কন্ঠ ডেস্ক
যশোরের ঐতিহ্যবাহী উপশহর ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের সৃজনশীল লেখা, কবিতা, গল্প, প্রবন্ধ ও শিল্পকর্ম নিয়ে প্রকাশিত দেয়ালিকা ‘আবাহন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) দুপুর ১২টায় উপশহর ডিগ্রি কলেজ ক্যাম্পাসে বিদ্রোহী সাহিত্য পরিষদ (বিএসপি)-এর উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে দেয়ালিকাটির আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেয়ালিকা ‘আবাহন’-এর মোড়ক উন্মোচন করেন উপশহর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিএম মোস্তাফিজুর রহমান।

বিদ্রোহী সাহিত্য পরিষদের সাবেক সভাপতি এডিএম রতনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দেয়ালিকা ‘আবাহন’-এর সম্পাদক কবি অরুণ বর্মন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মুন্না।

এ সময় বক্তব্য রাখেন উপশহর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক কবি মঞ্জুয়ারা সোনালী, সহকারী অধ্যাপক সুজন মিয়া, প্রভাষক শামসুন নাহার জবা, প্রভাষক জাকির হোসেন মধু, ক্রীড়া শিক্ষক শ্রী নিবাস হালদার, প্রভাষক বরুন কুমার অধিকারী, প্রভাষক জামিল আহমেদ মুকুল, কবি বকুল হক এবং কবি শরিফুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে জিএম মোস্তাফিজুর রহমান বলেন, “প্রতিটি শিক্ষার্থীর ভেতরেই কোনো না কোনো সুপ্ত প্রতিভা লুকিয়ে থাকে। কেউ কবিতা লেখে, কেউ গল্প, কেউ আবার চিত্রাঙ্কনে দক্ষতা দেখায়। একটি দেয়ালিকা সেই প্রতিভা বিকাশের অন্যতম কার্যকর মাধ্যম। শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও সাহিত্যচর্চাকে উৎসাহিত করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

বক্তারা বলেন, বিদ্রোহী সাহিত্য পরিষদ দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেয়ালিকা প্রকাশের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের ভাবনা, অনুভূতি ও সৃষ্টিশীলতা প্রকাশের সুযোগ পাচ্ছে, যা তাদের মানসিক বিকাশ এবং সাহিত্যচর্চায় ইতিবাচক প্রভাব ফেলছে।

তারা আরও বলেন, বর্তমান প্রযুক্তিনির্ভর সময়ে তরুণ প্রজন্মকে বই, সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সুযোগ পেলে ভবিষ্যতেও এমন সৃজনশীল কর্মকাণ্ডে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন বক্তারা।

অনুষ্ঠানে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, সাহিত্যপ্রেমী এবং বিদ্রোহী সাহিত্য পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে দেয়ালিকা ‘আবাহন’-এর নতুন সংখ্যাটি শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:30 pm, Thursday, 11 June 2026
37 Time View