Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে শিশু শিল্পীদের চিত্রকলা প্রদর্শনী ‘ইচ্ছেগুলো আঁকো’ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
শিশু শিল্পীদের কল্পনা, অনুভূতি ও সৃজনশীল ভাবনার চমৎকার বহিঃপ্রকাশ নিয়ে যশোরে শুরু হয়েছে ‘ইচ্ছেগুলো আঁকো’ শীর্ষক এক ব্যতিক্রমী শিশু শিল্পকলা প্রদর্শনী। প্রয়াত শিল্পী সোহেল প্রাণনের স্মরণে বর্ণিকা আর্ট স্টুডিওর উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় শহরের চারুপীঠ আর্ট গ্যালারিতে এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যক্তিত্ব আবুল বাশার শরফুদ্দৌলা, সাইদা বানু, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ এবং একই ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক কেয়া চক্রবর্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ও বর্ণিকা আর্ট স্টুডিওর প্রতিষ্ঠাতা সদস্য সান্তনা শাহরিন নিনি।

উদ্বোধনী পর্বে বক্তারা শিশুদের স্বাধীন ও স্বতঃস্ফূর্ত সৃজনশীল চর্চার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তারা বলেন, শিল্পচর্চা শিশুদের কেবল ছবি আঁকাই শেখায় না, বরং তাদের সুপ্ত কল্পনাশক্তি, মানবিক মূল্যবোধ ও আত্মপ্রকাশের ক্ষমতা বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যান্ত্রিক এই সময়ে শিশুদের মনের ভাব প্রকাশের এমন সুযোগ করে দেওয়া সত্যি প্রশংসনীয়।

বক্তারা বর্ণিকা আর্ট স্টুডিওর এই ব্যতিক্রমী ও সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে জেলাজুড়ে এমন আরও আয়োজনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।

আয়োজকরা জানান, এই প্রদর্শনীতে মোট ২৮ জন উদীয়মান শিশু শিল্পীর নির্বাচিত চিত্রকর্ম স্থান পেয়েছে। শিশুদের তুলির আঁচড়ে ফুটে উঠেছে তাদের নিজস্ব স্বপ্নের পরিধি, চারপাশের রূপসী প্রকৃতি, পরিবার, অনাবিল আনন্দ, কল্পনার মায়াবী জগৎ এবং ভবিষ্যৎ ভাবনার নানা বৈচিত্র্যময় দিক।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রিন্টমেকিং ডিসিপ্লিনের সাবেক শিক্ষার্থী শাফিন ইমতিয়াজ শিহাব, অর্পিতা মিত্র ও কানিজ ফাতিমা অদিতি; মাস্টার্স ২য় বর্ষের শিক্ষার্থী হানানা আশরাফী জ্যোতি এবং মাস্টার্স ১ম বর্ষের শিক্ষার্থী রাসিবুল হাসানসহ স্থানীয় শিল্পানুরাগী ও অভিভাবকবৃন্দ।

উল্লেখ্য, এই প্রদর্শনী চলবে আগামি ২০ জুন তারিখ পর্যন্ত। প্রতিদিন বিকেল ৬:৩০ টা থেকে রাত ৮:০০ টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। সমাপনী দিনে (২০ জুন) শিল্পী সান্তনা শাহরিন নিনি-এর আলোচনায় প্রয়াত শিল্পী সোহেল প্রাণনের শিল্পকর্ম নিয়ে একটি বিশেষ সচিত্র উপস্থাপনা ‘প্রাণের পরে প্রাণন’ অনুষ্ঠিত হবে।
প্রদর্শনীটির শুভ উদ্বোধন ঘোষণা করেন চারুপীঠ আর্ট রিসার্চ ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বিশিষ্ট ভাস্কর মাহবুব জামাল শামীম।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:11 pm, Friday, 12 June 2026
43 Time View