Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ঐতিহাসিক ১৬ জুন কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোরের আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
ঐতিহাসিক ১৬ জুন কালো দিবস উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন যশোরের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টায় প্রেসক্লাব যশোর মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।

সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা কালো দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন। তিনি বলেন, ইতিহাসের বিভিন্ন সংকটময় সময়ে সাংবাদিকরা সত্য ও ন্যায় প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। স্বাধীন সাংবাদিকতা ও গণমাধ্যমের বিকাশে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন কবি, গবেষক ও সাংবাদিক বেনজিন খান। তিনি বলেন, গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা এবং জনগণের অধিকার রক্ষায় সাংবাদিকদের ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই।

আলোচনা সভায় আরও বক্তব্য দেন প্রেসক্লাব যশোরের সাবেক সাধারণ সম্পাদক আহসান কবির, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক যুগ্ম সহকারী মহাসচিব ও সাংবাদিক ইউনিয়ন যশোরের সাবেক সভাপতি নুর ইসলাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সহসভাপতি বিএম আসাদ, সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান, সাইফুল ইসলাম সজল, সিনিয়র সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ হুসাইন, সরোয়ার হোসেন, আশরাফুল আজাদ ও তরিকুল ইসলাম তারেক প্রমুখ।

বক্তারা বলেন, কালো দিবস শুধু একটি স্মরণীয় দিন নয়, এটি ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ দিনটি গণতান্ত্রিক মূল্যবোধ, মানবাধিকার এবং স্বাধীন সাংবাদিকতার চর্চাকে আরও শক্তিশালী করার প্রেরণা জোগায়। তারা সাংবাদিকদের পেশাগত মর্যাদা, নিরাপত্তা ও অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভায় সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ, প্রেসক্লাবের সদস্য এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:01 pm, Tuesday, 16 June 2026
56 Time View