Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল লতিফের বিদায় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
যশোরের চৌগাছা উপজেলার দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল লতিফের অবসর উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দীর্ঘ ৪০ বছরেরও বেশি সময় ধরে শিক্ষাদানের মহান দায়িত্ব পালন শেষে তিনি গত ২৬ এপ্রিল ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে অবসরে যান। এ উপলক্ষে বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়।

দশপাখিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াজেদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিসিডি কলেজের সহযোগী অধ্যাপক এবং ২ নম্বর পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ড. মো. জহুরুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহামুদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মো. আব্দুল লতিফ একজন আদর্শ শিক্ষক হিসেবে দীর্ঘ কর্মজীবনে সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন। তাঁর হাত ধরে অসংখ্য শিক্ষার্থী শিক্ষার আলোয় আলোকিত হয়ে সমাজে প্রতিষ্ঠিত হয়েছেন। শিক্ষার প্রসারে তাঁর অবদান বিদ্যালয় পরিবার চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

বিদায়ী শিক্ষক মো. আব্দুল লতিফ ১৯৬৬ সালের ২৭ এপ্রিল যশোর জেলার চৌগাছা উপজেলার মুক্তারপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আফছার আলী। তিনি মুক্তারপুর প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা এবং ধুলিয়ানী মাধ্যমিক বিদ্যালয় থেকে মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন। পরে চৌগাছা সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক এবং যশোর সরকারি বিএড কলেজ থেকে বিএড ডিগ্রি অর্জন করেন।

শিক্ষাজীবন শেষে ১৯৮৬ সালের ১ জানুয়ারি শিক্ষকতা পেশায় যোগদান করেন তিনি। দীর্ঘ চার দশকের কর্মজীবনে তিনি হাজারো শিক্ষার্থীর জ্ঞানার্জন ও মানবিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতা ইমামুল হক, শিক্ষক মাওলানা আব্দুল কাদের, সেলিম রেজা, আব্দুল খালেক, মোজাফফর হোসেন, নাজমুল হোসাইনসহ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের একপর্যায়ে সহকর্মী ও শিক্ষার্থীরা তাঁদের প্রিয় শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় বিদায় জানান। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে মো. আব্দুল লতিফকে সম্মাননা স্মারক ও উপহার সামগ্রী প্রদান করা হয়। এ সময় উপস্থিত অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখী অবসরজীবন কামনা করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:55 pm, Thursday, 18 June 2026
72 Time View