Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা শুরু

নিজস্ব প্রতিবেদক
‘ক্রীড়াই হোক সৌহার্দ্য ও সম্প্রীতির সেতুবন্ধন’ স্লোগানকে সামনে রেখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) শুরু হয়েছে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতা। বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান জিমনেসিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন যবিপ্রবির উপাচার্য (রুটিন দায়িত্ব) অধ্যাপক ড. ইঞ্জিনিয়ার ইমরান খান। যবিপ্রবির শরীরচর্চা শিক্ষা দপ্তরের আয়োজনে ১৮ থেকে ২২ জুন পর্যন্ত চলবে এ ক্রীড়া আসর।

প্রতিযোগিতায় দেশের ১০টি বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল (ছাত্র ও ছাত্রী) এবং কাবাডি (ছাত্র) দল অংশগ্রহণ করছে। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলো হলো যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ইমরান খান বলেন, যবিপ্রবি শুধু শিক্ষাক্ষেত্রেই নয়, খেলাধুলার ক্ষেত্রেও একটি মাইলফলক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়টির বয়স তুলনামূলক কম হলেও ক্রীড়াঙ্গনে এর ধারাবাহিক সাফল্য দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় উল্লেখযোগ্য। তিনি বলেন, এ ধরনের প্রতিযোগিতা জাতীয় পর্যায়ের দক্ষ খেলোয়াড় তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য ও সেতুবন্ধন আরও সুদৃঢ় করবে।

তিনি অংশগ্রহণকারী খেলোয়াড়দের খেলোয়াড়সুলভ আচরণ বজায় রাখার আহ্বান জানিয়ে তাদের সুস্বাস্থ্য ও ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ও আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল ও কাবাডি প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের আহ্বায়ক অধ্যাপক ড. মো. জিয়াউল আমিন। এ সময় বক্তব্য দেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. শাহেদুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, দপ্তর প্রধান, হল প্রভোস্ট, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর খেলোয়াড়, প্রশিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল ওয়াহেদ।

আগামী ২২ জুন প্রতিযোগিতার ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে এ ক্রীড়া আসরের পর্দা নামবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 09:25 pm, Thursday, 18 June 2026
70 Time View