Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

শহীদ আশিকুর রহমান আকুলের ১৫তম শাহাদাতবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক শহীদ আশিকুর রহমান আকুলের ১৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে তাঁকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (১৯ জুন) বেলা ১১টায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে শহীদ আশিকুর রহমান আকুলের কবর জিয়ারত করেন। এ সময় তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতারা শহীদ আকুলের রাজনৈতিক জীবন, আত্মত্যাগ এবং দলের প্রতি তাঁর অবদানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন। বক্তারা বলেন, আশিকুর রহমান আকুল ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একজন নিবেদিতপ্রাণ সংগঠক। দলের দুঃসময়ে তিনি সাহসিকতা, নিষ্ঠা ও ত্যাগের মাধ্যমে নেতাকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর অবদান যশোরের বিএনপির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।

তারা আরও বলেন, শহীদ আকুলের আদর্শ, সংগ্রামী চেতনা ও সাংগঠনিক দক্ষতা নতুন প্রজন্মের নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে। তাঁর আত্মত্যাগ দল ও গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে বলেও উল্লেখ করেন বক্তারা।

এ সময় উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্যসচিব রাজিদুর রহমান সাগর, ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, সদস্যসচিব শাহনেওয়াজ ইমরানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:58 pm, Friday, 19 June 2026
30 Time View