Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প

নিজস্ব প্রতিবেদক
যশোরে হতদরিদ্র মানুষের জন্য বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত শহরের জয়তী সোসাইটির মিলনায়তনে এ ক্যাম্পের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা ইকো।

ক্যাম্পের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বিএনপি সরকার পিছিয়ে পড়া ও হতদরিদ্র মানুষের কল্যাণে বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ বাস্তবায়ন করছে। ধনী-গরিব নির্বিশেষে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠনে সরকার কাজ করে যাচ্ছে। তিনি আরও বলেন, সমাজের সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক সংস্থাকেও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, দিনব্যাপী আয়োজিত এ ক্যাম্পে চক্ষু রোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা হতদরিদ্র নারী-পুরুষ রোগীদের চোখ পরীক্ষা করেন এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ ও ওষুধ প্রদান করেন। ক্যাম্পে দেড় শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা দেওয়া হয়। এছাড়া পরীক্ষার পর ৩৫ জন ছানি রোগীকে বিনামূল্যে অস্ত্রোপচারের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

আয়োজকদের মতে, এ ধরনের মানবিক উদ্যোগ সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:01 pm, Friday, 19 June 2026
47 Time View