Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোর বিসিককে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে: প্রতিমন্ত্রী অমিত

নিজস্ব প্রতিবেদক
যশোর বিসিক শিল্পনগরীর নিরাপত্তা, অবকাঠামো ও কর্মপরিবেশ উন্নয়নে একাধিক উন্নয়নমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেন, বিকল্প ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, শিল্পনগরীকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা, ফায়ার সার্ভিসের সাব-স্টেশন স্থাপন এবং অভ্যন্তরীণ সড়ক উন্নয়নসহ বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে যশোর বিসিককে আধুনিক শিল্পনগরী হিসেবে গড়ে তোলা হবে।

শুক্রবার যশোরে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) আয়োজিত উদ্যোক্তা মেলা-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, খুলনা বিভাগের মধ্যে যশোর বিসিকের সুনাম আরও বৃদ্ধি এবং নতুন উদ্যোক্তা তৈরিতে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে। বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় তরুণ উদ্যোক্তারাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন উল্লেখ করে তিনি নবায়নযোগ্য জ্বালানি উৎপাদনে বিনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে এ খাতে প্রয়োজনীয় আর্থিক সহযোগিতার আশ্বাস দেন।

তিনি বলেন, “আমার নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম ছিল বিসিকের উন্নয়ন। ইতোমধ্যে সেই উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে। ফায়ার সার্ভিসের সাব-স্টেশন নির্মাণের জন্য জমি অধিগ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।”

১০ দিনব্যাপী এ মেলার উদ্বোধন উপলক্ষে প্রতিমন্ত্রী ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। পরে তিনি মেলা প্রাঙ্গণ ঘুরে দেখেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় তিনি উদ্যোক্তা, ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তনু ইসলাম সুমিত, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক তানভিরুল ইসলাম এবং প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হোসেন টুকুন। স্বাগত বক্তব্য দেন বিসিক মালিক সমিতির সভাপতি শাকির আলী।

এছাড়া অনুষ্ঠানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমির ফয়সাল, সদস্য সচিব রাজিদুর রহমান সাগরসহ রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পর্যায়ের উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

প্রায় অর্ধশতাধিক স্টল নিয়ে আয়োজিত এ মেলায় স্থানীয় উদ্যোক্তাদের উৎপাদিত বিভিন্ন পণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি শিশুদের বিনোদনের জন্যও রয়েছে বিশেষ আয়োজন। উদ্বোধনের পর থেকেই দর্শনার্থীদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজকরা জানান, মেলা চলাকালে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন থাকবে, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:07 pm, Friday, 19 June 2026
73 Time View