Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
পুষ্টি উন্নয়ন, উদ্যোক্তা তৈরি এবং পরিবেশবান্ধব চাষাবাদের সম্প্রসারণের লক্ষ্যে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২১ জুন) যশোর সদর উপজেলা পরিষদ চত্বরে এ কংগ্রেসের আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যশোর সদর উপজেলা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলমগীর বিশ্বাস। যশোর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আবুল হাসান।

অনুষ্ঠানে ‘পার্টনার’ প্রকল্পের বিভিন্ন কার্যক্রম ও অর্জনের ওপর প্রেজেন্টেশন উপস্থাপন করেন যশোর অঞ্চলের মনিটরিং অফিসার সাজ্জাদ হোসেন। এছাড়া বক্তব্য দেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া সুলতানা, উপজেলা সমবায় কর্মকর্তা তারিকুল ইসলাম এবং কৃষক প্রতিনিধি এরশাদ আলীসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, ফিল্ড স্কুল কার্যক্রমের মাধ্যমে কৃষকদের আধুনিক ও পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে সচেতন করা হচ্ছে। একই সঙ্গে পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদন, কৃষিভিত্তিক উদ্যোক্তা সৃষ্টি এবং কৃষকদের জীবনমান উন্নয়নে এ প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

কংগ্রেসে উপজেলার বিভিন্ন এলাকার প্রায় ৭০ জন কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়। বক্তারা বলেন, সরকারের কৃষি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে এ ধরনের উদ্যোগ গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার পাশাপাশি নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনেও ইতিবাচক ভূমিকা রাখবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:45 pm, Sunday, 21 June 2026
58 Time View