Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সাংবাদিক তরিকুল ইসলাম তারেকের পিতার জানাজা ও দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক

নিজস্ব প্রতিবেদক
দৈনিক নতুন সকালের বার্তার বিশেষ প্রতিবেদক ও দিগন্ত টেলিভিশনের যশোর জেলা প্রতিনিধি সাংবাদিক তরিকুল ইসলাম তারেকের পিতা আব্দুস ছামাদ মোল্লা (৯০)-এর জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

রোববার বাদ জোহর যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর বাজার জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজা শুরুর আগে মরহুমের কর্মময় জীবনের ওপর সংক্ষিপ্ত আলোচনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমির ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল।

এছাড়াও জানাজায় অংশ নেন রায়পুর ইউনিয়ন জামায়াতের আমির গোলাম ইয়াইয়া, ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সালাম, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব। এ সময় স্থানীয় বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জানাজায় শরিক হন।

এর আগে রোববার ভোর ৫টায় যশোরের পুলেরহাটে অবস্থিত আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন আব্দুস ছামাদ মোল্লা। মৃত্যুকালে তিনি পাঁচ ছেলে, এক মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে সাংবাদিক তরিকুল ইসলাম তারেকের পিতার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন যশোরের (জেইউজে) নেতৃবৃন্দ। এক যৌথ শোকবার্তায় তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

মরহুমের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দও শোক প্রকাশ করেছেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:45 pm, Sunday, 21 June 2026
47 Time View