Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বাঘাড়পাড়ায় বাবাকে কোপ দিতে গিয়ে শিশুপুত্রকে জখম, হাসপাতালে ভর্তি

নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘাড়পাড়া উপজেলায় বাবাকে লক্ষ্য করে চালানো ধারালো কাঁচির কোপে ১১ মাস বয়সী এক শিশু গুরুতর আহত হয়েছে। মাদক ব্যবসার প্রতিবাদ করায় প্রতিবেশী এক ব্যক্তি শিশুটির বাবাকে হত্যার উদ্দেশ্যে হামলা চালিয়েছিলেন বলে অভিযোগ উঠেছে। তবে লক্ষ্যভ্রষ্ট হয়ে ওই কোপ শিশুটির পায়ে লাগে।

রোববার সকালে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত শিশুর নাম সাহাবীর হোসেন (১১ মাস)। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত শিশুর বাবা আসাদুল ইসলাম অভিযোগ করেন, প্রতিবেশী মো. ইসমাইল হোসেন ও তার স্ত্রী রেক্সোনা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তিনি তাদের মাদক বিক্রির প্রতিবাদ করে আসছিলেন। এরই জেরে রোববার সকালে ক্ষিপ্ত হয়ে ইসমাইল ঘর থেকে একটি ধারালো কাঁচি এনে তাকে হত্যার উদ্দেশ্যে কোপ দেন।

তিনি জানান, ওই সময় তিনি কোলে ছেলে সাহাবীরকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন। নিজেকে রক্ষার জন্য দ্রুত সরে গেলে কাঁচির কোপটি তার কোলে থাকা শিশুপুত্রের ডান পায়ে লাগে। এতে শিশুটির পা মারাত্মকভাবে কেটে যায় এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

ঘটনার পরপরই পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনার পর থেকে অভিযুক্ত ইসমাইল পলাতক রয়েছে।

যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন শাফায়েত জানান, ১১ মাস বয়সী একটি শিশু পায়ে গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। শিশুটির পা রক্ষার্থে চিকিৎসক দল সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এ বিষয়ে বাঘাড়পাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ জালাল আলম বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:49 pm, Sunday, 21 June 2026
51 Time View