Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোর সীমান্তে বিজিবির অভিযানে প্রায় ১০ লাখ টাকার চোরাচালানি মালামাল জব্দ

নিজস্ব প্রতিবেদক
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৬৭টি শাড়ি, দুটি কম্বল, ১১৪ কেজি ফুসকা, সাড়ে ৪ কেজি জিরা, ১০৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী, সাড়ে ৩ কেজি কিসমিস, আধা কেজি চা-পাতা, ২৪ প্যাকেট পাতার বিড়ি, এক প্যাকেট সন পাপড়ি, এক হাজার ৫০০টি চকলেট এবং ৭৩৮টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৭০ হাজার ৮০০ টাকা।

এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে।

তিনি বলেন, ‘বিশেষ পরিকল্পনার আওতায় নিয়মিত অভিযান পরিচালনার ফলে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্তে চোরাচালান ও অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’

বিজিবি জানিয়েছে, জব্দকৃত মালামাল পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:55 pm, Sunday, 21 June 2026
70 Time View