Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবলে চ্যাম্পিয়ন যবিপ্রবি

নিজস্ব প্রতিবেদক

আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতা (মেয়ে) ২০২৬-এর শিরোপা জিতেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনালে শক্তিশালী প্রতিপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক দল।

এবারই প্রথমবারের মতো যবিপ্রবিতে আন্তঃবিশ্ববিদ্যালয় হ্যান্ডবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন প্রান্তের মোট ১০টি বিশ্ববিদ্যালয় এ প্রতিযোগিতায় অংশ নেয়। টুর্নামেন্টে রানার্সআপ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তৃতীয় স্থান অর্জন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক খেলায় আধিপত্য বিস্তার করে যবিপ্রবি দল। সুশৃঙ্খল দলীয় নৈপুণ্য, দুর্দান্ত সমন্বয় এবং খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে স্বাগতিকরা শিরোপা নিজেদের করে নেয়। বিজয়ের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উচ্ছ্বাসে মেতে ওঠেন খেলোয়াড়, শিক্ষক ও শিক্ষার্থীরা।

চ্যাম্পিয়ন দলের অধিনায়ক খুশি খাতুন বলেন, “এই অর্জনের পেছনে আমাদের দীর্ঘদিনের অনুশীলন, কঠোর পরিশ্রম এবং দলগত প্রচেষ্টা রয়েছে। আমরা শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলাম। সুন্দর ও সুষ্ঠু আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই।”

দলের কোচ মো. শাহিনুর রহমান বলেন, “খেলোয়াড়দের নিষ্ঠা, একাগ্রতা এবং নিরলস পরিশ্রমের ফলেই আমরা এই সাফল্য পেয়েছি। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসন ও বিভিন্ন বিভাগের সহযোগিতা আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও এই খেলোয়াড়রা বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে বলে আমি আশাবাদী।”

প্রতিযোগিতায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনের জন্য যবিপ্রবির খেলোয়াড় পান্না আক্তার বর্ষা টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন। তার ধারাবাহিক পারফরম্যান্স যবিপ্রবির শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রথমবারের মতো আয়োজিত এ প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। তারা আশা করছেন, ভবিষ্যতেও এ ধরনের জাতীয় পর্যায়ের ক্রীড়া আয়োজনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে পারস্পরিক সম্পর্ক, সম্প্রীতি ও ক্রীড়া চর্চা আরও বিকশিত হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:10 pm, Monday, 22 June 2026
77 Time View