Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষায় বিশেষ জোর

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার সকালে কালেক্টরেট সভা কক্ষে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলার সার্বিক উন্নয়ন, ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলা, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ উন্নয়ন এবং জনভোগান্তি দূরীকরণসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা দেওয়া হয়।

সভায় সভাপতির বক্তব্যে যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান প্রাথমিক বিদ্যালয়গুলোর পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অনেক প্রাথমিক বিদ্যালয়ে ওয়াশরুম নোংরা থাকায় শিক্ষার্থীরা স্কুলে আসতে চায় না। এটি কোনোভাবেই কাম্য নয়। শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়াশরুম সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে।

এ ছাড়া বর্ষা মৌসুমে শিক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে স্কুলের মাঠে মাটি ভরাট করে নিচু জায়গাগুলো উঁচু করার নির্দেশ দেন তিনি।

জেলা প্রশাসকের এই বক্তব্যের সুর মিলিয়ে জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন বলেন, বিভিন্ন স্কুল ও মাদ্রাসার উন্নয়নে জেলা পরিষদ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে। বিদ্যালয়ের মাঠে পানি জমে থাকার কারণে শিক্ষার্থীদের যাতায়াতে যে দুর্ভোগ পোহাতে হয়, তা সমাধানে দ্রুত মাটি ফেলে নিচু জায়গা ভরাট করার আশ্বাস দেন তিনি।

যশোর পৌরসভার প্রশাসক রফিকুল হাসান জানান, বর্তমানে পৌর এলাকার ৩০টি স্থানে উন্নয়ন কাজ চলমান রয়েছে। সম্প্রতি শুরু হওয়া ‘পৌর কর মেলা’য় নাগরিকদের ব্যাপক সাড়া মিলেছে।

শহরের পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, যত্রতত্র ময়লা-আবর্জনা ফেলা বন্ধে বিভিন্ন ওয়ার্ডে নতুন ডাস্টবিন নির্মাণ করা হচ্ছে। ডাস্টবিন ব্যবহারের ক্ষেত্রে নিয়মানুবর্তিতা এনে তিনি ঘোষণা করেন, সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে কেউ সেখানে ময়লা ফেলতে পারবেন না। এ ছাড়া ওয়ার্ল্ড ব্যাংকের বরাদ্দ পাওয়া মাত্রই নীলগঞ্জ তাঁতী পাড়ার রাস্তা সংস্কার কাজ শুরু করা হবে বলে তিনি জানান।

জেলায় ডেঙ্গু পরিস্থিতি তুলে ধরে ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক জানান, এ বছর জেলায় এখন পর্যন্ত ১১৫ জন ব্যক্তি ডেঙ্গুতে আক্রান্ত হলেও স্বস্তির বিষয় হলো, কেউ মারা যাননি। তবে অভয়নগর ও কেশবপুর উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেশি।

ডেঙ্গু থেকে রক্ষা পেতে প্রতিটি বাড়ি থেকে অন্তত একজন সদস্যকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথাও পানি জমে থাকতে দেওয়া যাবে না এবং সবাইকে বাধ্যতামূলকভাবে মশারি টাঙিয়ে ঘুমাতে হবে। এ বিষয়ে জনসচেতনতা বাড়াতে জুম্মার নামাজের খুতবার সময় এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রচার চালানোর অনুরোধ করেন তিনি। পাশাপাশি উপজেলাগুলোতে জলাতঙ্ক রোগের পর্যাপ্ত টিকা মজুত রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।

২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার হুসাইন সাফায়াত হাসপাতালের সামনের বিশৃঙ্খলা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি বলেন, হাসপাতালের মূল ফটকের সামনে অবৈধ ভ্রাম্যমাণ দোকান বসার কারণে রোগী ও অ্যাম্বুলেন্স যাতায়াতে মারাত্মক সমস্যার সৃষ্টি হচ্ছে। এই সমস্যা স্থায়ীভাবে দূর করতে সপ্তাহে অন্তত একদিন হলেও ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করা প্রয়োজন।

সভায় আরও বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী শাম্মী সুলতানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন,
প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক রাহেনুল ইসলাম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী আহম্মেদ মাহবুবুর রহমান, চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইসলাম, বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ভূপালী সরকার প্রমুখ।

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ দপ্তরের উন্নয়ন কর্মকাণ্ডের অগ্রগতি তুলে ধরেন এবং জেলাকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন জেলা হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:13 pm, Monday, 22 June 2026
49 Time View