Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে লজিং ছাত্রের প্রেম নিয়ে বিরোধ, বৃদ্ধকে লোহার রড দিয়ে পিটিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার কোতয়ালী মডেল থানার পূর্ব চাঁদপাড়া গ্রামে লজিং থাকা এক ছাত্রের প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মকবুল হোসেন (৬৪) নামে এক বৃদ্ধকে লোহার রড ও লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির সামনের ইটের সলিং সড়কে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মকবুল হোসেনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় আহতের ছেলে মো. রনি (৩৭) বাদী হয়ে প্রতিবেশী মেহেদী হাসান মহব্বত (৪৫), মো. জাহিদ (৪৬), মামুন (৪০)সহ সাতজনের নাম উল্লেখ করে এবং আরও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে যশোর কোতয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ঝিকরগাছা উপজেলার কায়েমখোলা গ্রামের সিয়াম হোসেন (১৫) নামে এক কিশোর পূর্ব চাঁদপাড়া গ্রামে রনিদের বাড়িতে লজিং থেকে পড়াশোনা করত। ওই সময় অভিযুক্ত মেহেদী হাসান মহব্বতের নাবালিকা মেয়ে সাফা (১৪)-এর সঙ্গে সিয়ামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে বলে দাবি করা হয়েছে।

পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারলে গত ২১ জুন সিয়ামকে তার পরিবার বাড়ি থেকে নিয়ে যায়। এরপরও মেয়েটি সিয়ামের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। বিষয়টির সমাধানের জন্য স্থানীয়ভাবে আলোচনার উদ্যোগ নেওয়া হলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে রনির পরিবারকে দোষারোপ করতে থাকে এবং একপর্যায়ে মোবাইল ফোনে হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে বলা হয়েছে।

এরই ধারাবাহিকতায় সোমবার সকালে মকবুল হোসেন স্থানীয় একটি মুদি দোকান থেকে বাড়ি ফিরছিলেন। বাড়ির সামনের সড়কে পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা তার গতিরোধ করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। এর প্রতিবাদ করলে তাকে লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়।

অভিযোগে আরও বলা হয়, একপর্যায়ে হামলাকারীরা মকবুল হোসেনকে রাস্তায় ফেলে দিয়ে হত্যার উদ্দেশ্যে তার মাথায় লোহার রড দিয়ে সজোরে আঘাত করে। এতে তিনি গুরুতর রক্তাক্ত জখম হন।

বৃদ্ধের চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা খুন-জখমের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

এ বিষয়ে যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:56 pm, Monday, 22 June 2026
46 Time View