Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নারীদের যোগ প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে নারী ও শিশু উন্নয়ন প্রতিষ্ঠান জয়তী সোসাইটির উদ্যোগে যশোরে নারীদের জন্য যোগ প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে শহরের মুজিব সড়ক রেলগেটস্থ সংস্থাটির প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে শহরের বিভিন্ন বয়সী নারীরা অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার যোগ প্রশিক্ষক লিজা মারিয়াম। তিনি অংশগ্রহণকারীদের যোগব্যায়ামের বিভিন্ন কৌশল, শারীরিক ও মানসিক সুস্থতায় যোগচর্চার গুরুত্ব এবং দৈনন্দিন জীবনে এর উপকারিতা সম্পর্কে ধারণা দেন।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জয়তী সোসাইটির সভাপতি কাজী লুৎফুন্নেসা। এসময় তিনি বলেন, সুস্থ জীবনযাপন ও মানসিক প্রশান্তি অর্জনে নিয়মিত যোগচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নারীদের সুস্বাস্থ্য ও সচেতনতা বৃদ্ধিতে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জয়তী সোসাইটির নির্বাহী পরিচালক অর্চনা বিশ্বাস, জয়তী ব্যবসাকেন্দ্রের ব্যবস্থাপক হাজেরা খাতুন, জয়তী সোসাইটির জিম সেন্টারের প্রশিক্ষক কহিনুর বেগম ও দিপা বিশ্বাসসহ সংস্থাটির অন্যান্য কর্মকর্তারা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীরা এমন আয়োজনকে সময়োপযোগী উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:14 pm, Tuesday, 23 June 2026
62 Time View