Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

নিজস্ব প্রতিবেদক
‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। বৃহস্পতিবার জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চত্বরে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

​প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।

​উদ্বোধনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না, যথাযথ পরিচর্যা করে তা বড় করে তুলতে হবে। যশোর জেলার ফল ও ফুলের দেশজোড়া সুনাম রয়েছে। এখন আমাদের লক্ষ্য হওয়া উচিত এই উৎপাদিত ফল বিদেশে রপ্তানি করা। আর বিদেশে পাঠাতে হলে অবশ্যই নিরাপদ ও বিষমুক্ত খাদ্য উৎপাদন নিশ্চিত করতে হবে।
​
​মেলা উপলক্ষে সকালে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অফিস চত্বরে এসে শেষ হয়। এরপর ফিতা কেটে এবং বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক সূচনা করেন অতিথিবৃন্দ।
​
​যশোর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার
​সৈয়দ রফিকুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক
​দেলোয়ার হোসেন খোকন।

​এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আঞ্চলিক কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সৈয়দ মো. মিজানুর রহমান, মৃত্তিকা সম্পদ গবেষণা ইনস্টিটিউটের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. মোতাসিম আহম্মেদ, পরিবার পরিকল্পনা বিভাগের উপ-পরিচালক দিলদার হোসেন এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিদ্দিকুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অতিরিক্ত উপপরিচালক সমরেন বিশ্বাস। তিন দিনব্যাপী এই মেলায় স্থানীয় বিভিন্ন জাতের ফল ও ফলদ গাছের চারা প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:43 pm, Thursday, 25 June 2026
47 Time View