Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে বাংলাদেশ বুলেটিনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

নিজস্ব প্রতিবেদক
জাতীয় দৈনিক বাংলাদেশ বুলেটিন-এর নবম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যশোরে বর্ণাঢ্য র‍্যালি ও মিষ্টিমুখের আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে এ উপলক্ষে শহরের প্রেসক্লাব যশোর চত্বরে সাংবাদিক ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

দুপুর ১২টার দিকে প্রেসক্লাব যশোরের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সিভিল কোর্ট মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণকারীরা বাংলাদেশ বুলেটিনের দীর্ঘায়ু, সাফল্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা কামনা করেন।
যশোর জেলা প্রতিনিধি শহিদ জয়ের নেতৃত্বে আয়োজিত র‍্যালিতে সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম ফরহাদ, দপ্তর সম্পাদক কে এম রফিক, সমাজের কাগজের সম্পাদক জি এম সোহরাব হোসেন, কোষাধ্যক্ষ কামরুজ্জামান মনি, যুগান্তরের ব্যুরো প্রধান তৌহিদ জামান, কালের কণ্ঠের ফিরোজ গাজী, মালেকুজ্জামান কাকা, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোর জেলা শাখার কোষাধ্যক্ষ সজন, এখন টিভির রিপন, সিনিয়র সাংবাদিক মির্জা বদরুজ্জামান টুনু, ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের জেলা প্রতিনিধি এস এম সোহেল, লোকসমাজের মীর মঈন হোসাইন মুসা, বিপুল কান্তি সরকার,গোলাম মোস্তফা মুন্না, সাংবাদিক আলতাব হোসেন, খন্দকার আসাদুল ইসলাম শাওন, সময় টিভির আবুল কালাম আজাদ, লোকসমাজ পত্রিকার মাসুদ রানা বাবু, স্টার নিউজের জাহিদ হোসেন, বিজনেস মিররের জেলা প্রতিনিধি মোশারফ, নিউজ টোয়েন্টিফোরের বুলবুল শহিদ খান হিমেল,আজকের বিজনেস বাংলাদেশের জেলা প্রতিনিধি মেহেদী হাসান স্বাক্ষরসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

র‍্যালি শেষে প্রেসক্লাব যশোরের মিলনায়তনে এক সংক্ষিপ্ত শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখের আয়োজন করা হয়। এসময় উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশ বুলেটিনের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করেন এবং গণমানুষের কথা তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকার প্রশংসা করেন।

প্রতিষ্ঠার নবম বছরে পদার্পণ উপলক্ষে বাংলাদেশ বুলেটিন পরিবারের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বক্তারা বলেন,বস্তুনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে পত্রিকাটি দেশের গণমাধ্যম অঙ্গনে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমন প্রত্যাশা সবার।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:22 pm, Thursday, 25 June 2026
36 Time View