Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

উম্মুল ক্বোরা মডেল একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোরের উম্মুল ক্বোরা মডেল একাডেমীর বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার শহরের পিটিআই অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উম্মুল ক্বোরা ফাউন্ডেশনের চেয়ারম্যান সাজেদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপ-সচিব হাসান হাবিব।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উম্মুল ক্বোরা ফাউন্ডেশনের চেয়ারম্যান ও অনুষ্ঠানের সভাপতি সাজেদুর রহমান। পরে শিক্ষার্থীদের পক্ষে ইংরেজি বক্তব্য প্রদান করে বালক শাখার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সাফওয়ান জাওয়াদ। প্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে বক্তব্য দেন প্রধান শিক্ষক এ কে এম সামছুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন মাহাতাব উদ্দিন ডিগ্রি কলেজের অধ্যক্ষ ড. মাহবুবুর রহমান, রুপসা কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক আনিসুর রহমান, বিশিষ্ট শিক্ষাবিদ ও ইসলামিক স্কলার মাওলানা তৌহিদুর রহমান এবং বিশিষ্ট মুফাসসিরে কুরআন ও ইসলামিক চিন্তাবিদ মাওলানা হাসান আল মামুন লাল। অনুষ্ঠানের সমাপনী বক্তব্য দেন উম্মুল ক্বোরা মডেল একাডেমির নির্বাহী পরিচালক ইমরান হোসাইন।

প্রধান অতিথির বক্তব্যে উপ-সচিব হাসান হাবিব শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলিসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। তিনি প্রতিষ্ঠানের এমন চমৎকার আয়োজনের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ। এ বছর বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও মেধার স্বাক্ষর রাখা মোট ৬৬ জন শিক্ষার্থীর হাতে আকর্ষণীয় পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ।

পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যা উপস্থিত অভিভাবক ও অতিথিদের মুগ্ধ করে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:40 pm, Saturday, 27 June 2026
60 Time View