Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে হিন্দু মহাজোটের পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের যশোর জেলা শাখার নবনির্বাচিত কমিটির পরিচিতি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে প্রেসক্লাব যশোর অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

সংগঠনের যশোর জেলা শাখার সভাপতি অমল অধিকারী সাহসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রদীপ কুমার পাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অ্যাডভোকেট দীনবন্ধু রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোতয়ালি মডেল থানার তদন্ত কর্মকর্তা বাবুল হোসেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্জিত অধিকারী। সনাতন ধর্ম সংঘ যশোরের সাধারণ সম্পাদক অধ্যাপক অখিল কুমার চক্রবর্তীর পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কিশোর কুমার বর্মন, মহিলা সম্পাদিকা অ্যাডভোকেট প্রতিভা বাগচি, বাংলাদেশ জাতীয় হিন্দু যুব মহাজোটের কেন্দ্রীয় সভাপতি ইঞ্জিনিয়ার মৃনাল কান্তি মধু এবং জাতীয় হিন্দু ছাত্র মহাজোটের কেন্দ্রীয় সভাপতি সজিব কুকু তপু।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সম্পাদক এন. সি. সিল (রণজিৎ), বাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক এবং সনাতন ধর্ম সংঘ যশোরের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক গোপিকান্ত সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা সনাতন ধর্মাবলম্বীদের অধিকার রক্ষা, পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। তারা সমাজে শান্তি, সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় সংগঠনের ভূমিকা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

আলোচনা সভা শেষে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট যশোর জেলা শাখার নবনির্বাচিত পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শ্রী অমল অধিকারী (সাহস), নির্বাহী সভাপতি শ্রী অমল ভাস্কর এবং সাধারণ সম্পাদক সঞ্জিত অধিকারী।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সমাজকল্যাণ, ধর্ম, তথ্য ও প্রযুক্তি, ত্রাণ, ক্রীড়া, আইন, মহিলা, সংস্কৃতি, মানবাধিকার ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদকসহ বিভিন্ন পদে নেতৃবৃন্দকে দায়িত্ব প্রদান করা হয়। পাশাপাশি বেশ কয়েকজনকে সাধারণ সদস্য করে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীরা নবনির্বাচিত কমিটির প্রতি শুভেচ্ছা জানিয়ে সংগঠনের কার্যক্রমকে আরও বেগবান করার প্রত্যাশা ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:45 pm, Saturday, 27 June 2026
56 Time View