Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

আশুরা উপলক্ষে যশোরে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিল

নিজস্ব প্রতিবেদক
পবিত্র আশুরা উপলক্ষে কারবালার শোকাবহ স্মৃতি স্মরণে যশোরে শিয়া মুসলিম সম্প্রদায়ের উদ্যোগে শোক র‍্যালি ও ঐতিহ্যবাহী তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় দানবীর হাজী মোহাম্মদ মহসিন ইমামবাড়ি কার্যকরী পরিষদের উদ্যোগে শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয়। এতে শিয়া সম্প্রদায়ের কয়েকশত অনুসারী অংশ নেন।

সংগঠনের সভাপতি সিরাজুল ইসলামের নেতৃত্বে মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক মুজিব সড়ক, দড়াটানা মোড়, চৌরাস্তা ও আরএন রোড প্রদক্ষিণ করে শহরতলীর মুড়লীমোড়স্থ ইমামবাড়ায় গিয়ে শেষ হয়। সেখানে সমবেত হয়ে ভক্ত ও মুসল্লিরা ‘জিয়ারত আশুরা’ পাঠ করেন।

মিছিলে অংশগ্রহণকারী শিয়া মুসল্লিরা কালো পোশাক পরিধান করে ‘হায় হাসান, হায় হোসেন’ ধ্বনিতে মাতম করেন। ইমাম হোসাইন (রা.)-এর শাহাদাতের স্মরণে তারা বুক চাপড়ে গভীর শোক ও অনুশোচনা প্রকাশ করেন।

পুরো কর্মসূচি শান্তিপূর্ণ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়।

উল্লেখ্য, ১০ মহররম মুসলিম বিশ্বে কারবালার প্রান্তরে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র হযরত ইমাম হোসাইন (রা.) ও তাঁর পরিবারের সদস্যদের শাহাদাতের স্মরণে আশুরা দিবস হিসেবে পালিত হয়। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের কাছে দিনটি অত্যন্ত শোকাবহ, তাৎপর্যপূর্ণ ও আবেগঘন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:58 pm, Saturday, 27 June 2026
51 Time View