Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলশিক্ষক নিহত

নিজস্ব প্রতিবেদক

যশোরের বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় সেলিম রেজা (৪৫) নামে এক স্কুলশিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার সকালে যশোর সদর উপজেলার হাশিমপুর বাজার এলাকায় আহার পল্লি রেস্টুরেন্টের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম রেজা বাঘারপাড়া উপজেলার জহুরপুর ইউনিয়নের খালিয়া গ্রামের বাসিন্দা। তিনি লুৎফর রহমান ও আনোয়ারা বেগমের ছেলে এবং লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো রোববার সকালে তিনি মোটরসাইকেলযোগে যশোর থেকে কর্মস্থল লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্দেশ্যে রওনা দেন। সকাল আনুমানিক ৭টা ২০ মিনিটে হাশিমপুর বাজারের আহার পল্লি রেস্টুরেন্টের সামনে পৌঁছালে পেছন দিক থেকে দ্রুতগতির একটি অজ্ঞাত ট্রাক তাঁর মোটরসাইকেলকে ধাক্কা দেয়।

ধাক্কায় তিনি সড়কে ছিটকে পড়লে ট্রাকটির চাকা তাঁর মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শুরু করে। একই সঙ্গে ঘাতক ট্রাকটি শনাক্ত ও জড়িত চালককে আটকের চেষ্টা চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

সেলিম রেজার আকস্মিক মৃত্যুতে লেবুতলা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁকে একজন সৎ, দায়িত্বশীল ও নিবেদিতপ্রাণ শিক্ষক উল্লেখ করে সহকর্মীরা বলেন, তাঁর মৃত্যু শিক্ষা অঙ্গনের জন্য অপূরণীয় ক্ষতি।

এ ঘটনায় নিহতের পরিবারের সদস্যরা দ্রুত ঘাতক ট্রাকচালককে শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:29 pm, Sunday, 28 June 2026
90 Time View