Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

সংখ্যালঘু পরিবারকে ভিটা থেকে উচ্ছেদ, হামলা ও ভাঙচুরের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার কাশিমপুর ইউনিয়নের ওসমানপুর গ্রামের একটি সংখ্যালঘু পরিবারকে বসতভিটা থেকে জোরপূর্বক উচ্ছেদ, হামলা ও ঘরবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৯ জুন) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য সুজন কুমার শিকদার। সংবাদ সম্মেলনে তিনি পরিবারের নিরাপত্তা নিশ্চিতকরণ ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি জানান।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুজন কুমার শিকদার বলেন, আমার বাবা সুবল শিকদার দীর্ঘদিন ধরে মৌখিক এওয়াজ বদলের মাধ্যমে প্রাপ্ত জমিতে প্রথমে কাঁচা ঘর এবং পরবর্তীতে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে চার কক্ষবিশিষ্ট একটি পাকা বাড়ি নির্মাণ করে পরিবারসহ বসবাস করে আসছিলেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা গোলাম মোস্তফা ওই জমি কিনতে ব্যর্থ হয়ে বিভিন্ন কৌশলে আমার চাচার কাছ থেকে জমিটি অন্যের নামে রেজিস্ট্রি করিয়ে নেন।

তিনি আরও অভিযোগ করেন, গত ২২ এপ্রিল বিএনপি নেতা শহিদুল ইসলাম, মিঠু, বিল্লালসহ ২০-৩০ জনের একটি দল তাদের বাড়িতে চড়াও হয় এবং জোরপূর্বক সবাইকে ঘর থেকে বের করে দেয়। এ সময় বাড়ির জানালা ভাঙচুর ও আসবাবপত্র রাস্তায় ফেলে দিয়ে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি করা হয়। পরবর্তীতে প্রশাসনের সহযোগিতায় তারা পুনরায় বাড়িতে ফিরতে পারলেও সংকটের স্থায়ী সমাধান হয়নি।

সুজন কুমার শিকদার বলেন, গত ২২ জুন পুনরায় গোলাম মোস্তফা ও শহিদুল ইসলামসহ বেশ কয়েকজন আমাদের বাড়িতে ঢুকে মারধর করে আমাদের উচ্ছেদ করে। এ সময় বাধা দিতে গেলে স্থানীয় কয়েকজন বিএনপি নেতাকেও তারা হুমকি দেয়। উল্টো এখন আমাদের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে।

তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ২২ জুন থেকে আমি আমার বৃদ্ধ বাবা-মাকে নিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছি। আমরা এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।

সংবাদ সম্মেলন থেকে ভুক্তভোগী পরিবারটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত, দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নিজ বসতভিটায় নিরাপদে বসবাসের সুযোগ করে দেওয়ার জোর দাবি জানান।

সংবাদ সম্মেলনে সুজন কুমার শিকদারের পিতা সুবল শিকদার, মাতা ইছামতি শিকদার এবং স্ত্রী সুস্মিতা শিকদার উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 04:34 pm, Monday, 29 June 2026
75 Time View