Jashore , Sunday, 8 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোর জেলা জাতীয় পার্টির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে শহরের গোহাটা রোডস্থ দলীয় কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়। নতুন কমিটিকে বরণ ও সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে এ সভার ডাক দেওয়া হয়।

নবগঠিত কমিটির আহ্বায়ক মকবুল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু।

সভায় বক্তারা বলেন, জাতীয় পার্টিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে এই নতুন আহ্বায়ক কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আগামী দিনের সকল রাজনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক মিনহাজুল আরেফিন, প্রফেসর রেজাউল ইসলাম, আব্দুর রহমান চাকলাদার বাদল, আব্দুল লতিফ ও শেখ ফরিদ। এছাড়া সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন জাকির হোসেন বাবু, একরামুল হক জুয়েলসহ অন্যান্য নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সদস্য সচিব খবির গাজী।

উল্লেখ্য, মূল অনুষ্ঠান শুরুর আগে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি মরহুম হোসাইন মোহাম্মদ এরশাদসহ প্রয়াত সকল নেতাকর্মীদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

পরিচিতি সভায় জেলা জাতীয় পার্টির ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত আহ্বায়ক কমিটির তালিকা প্রকাশ করা হয়। কমিটিতে আহ্বায়ক হিসেবে রয়েছেন মকবুল হোসেন। যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন, মিনহাজুল আরেফিন, প্রফেসর রেজাউল ইসলাম, আব্দুর রহমান বাদল, আব্দুল লতিফ রানা ও শেখ ফরিদ। কমিটির সদস্য সচিব করা হয়েছে খবির গাজীকে।

এছাড়া সদস্যরা হলেন, অ্যাডভোকেট মাহাবুব আলম বাচ্চু, সুশান্ত কুমার মন্ডল, খন্দকার গোলাম কিবরিয়া, অ্যাডভোকেট জিএম মুছা, অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, ডা. নাজিম উদ্দিন, অ্যাডভোকেট মিজানুর রহমান মিন্টু, নজরুল ইসলাম, আব্দুল মান্নান, আব্দুর রশিদ মৃধা, প্রণব কুমার রায়, ইমামুল ইসলাম, রুহুল আমিন, শফিকুল ইসলাম, সৈয়দ ফরিদ, হারুন অর রশিদ, আক্তারুজ্জামান, আব্বাস উদ্দিন, হাসিবুল হাসান শিমুল, জাকির হোসেন বাবু, বিএম রশিদ, একরামুল হক জুয়েল, শামীম হোসেন এবং পোল্লাদ সাহা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:25 pm, Monday, 29 June 2026
68 Time View