Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

খুবি অধ্যাপক শেখ মাহমুদুল হাসান যবিপ্রবির প্রথম উপ-উপাচার্য হিসেবে যোগদান

নিজস্ব প্রতিবেদক
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইতিহাসের প্রথম উপ-উপাচার্য হিসেবে যোগদান করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের জ্যেষ্ঠ অধ্যাপক শেখ মাহমুদুল হাসান। সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদানপত্রে স্বাক্ষর করেন।

যোগদানের পর যবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির নতুন উপ-উপাচার্যকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে গত ২৮ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে চার বছরের জন্য এই পদে নিয়োগ দেওয়া হয়।

সোমবার সকাল ১১টায় দায়িত্ব গ্রহণের পর উপ-উপাচার্য অধ্যাপক শেখ মাহমুদুল হাসান প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামফলিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনায় মোনাজাতে অংশ নেন। এরপর তিনি ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালের ছাত্র-জনতার অভ্যুত্থান পর্যন্ত সকল বীর শহীদদের স্মরণে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ‘জিয়া ট্রি’ কর্মসূচির আদলে ক্যাম্পাস প্রাঙ্গণে একটি নিম গাছের চারা রোপণ করেন তিনি।

যোগদান পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে নতুন উপ-উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে বলেন, বর্তমান বাংলাদেশ সরকারের নীতি হলো ‘সবার আগে বাংলাদেশ’। যবিপ্রবির ক্ষেত্রে আমাদের নীতি হবে— ‘সবার আগে যবিপ্রবি’। দেশের এই ক্রান্তিলগ্নে আমরা দায়িত্ব নিয়েছি। ২০২৪-এর আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের ঋণের বোঝা ও আকাঙ্ক্ষা আমাদের মাথার ওপর রয়েছে। তাই ভালো কিছু করার একটা চাপ সবসময়ই থাকবে। সবার সমন্বিত প্রচেষ্টায় ইনশাআল্লাহ আমরা যবিপ্রবিকে এগিয়ে নিয়ে যাব।

অধ্যাপক শেখ মাহমুদুল হাসান ১৯৯৬ সালে খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থী হিসেবে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিন থেকে প্রথম শ্রেণীতে প্রথম স্থান অর্জন করে স্নাতক সম্পন্ন করেন এবং কৃতিত্বের জন্য ‘রাষ্ট্রপতি স্বর্ণপদক’ লাভ করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

১৯৯৭ সালের ১৮ ফেব্রুয়ারি খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে তাঁর শিক্ষকতা জীবন শুরু হয়। দীর্ঘ কর্মজীবনে তিনি খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের প্রধান এবং ব্যবস্থাপনা ও ব্যবসায় প্রশাসন স্কুলের ডিন হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি খুবির সিনেট, সিন্ডিকেট, একাডেমিক কাউন্সিল, অর্থ কমিটির সদস্য এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। একাডেমিক ও গবেষণার অংশ হিসেবে তিনি জার্মানির ইউনিভার্সিটি অব লিপজিগের সঙ্গেও কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:33 pm, Monday, 29 June 2026
62 Time View