Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

চৌগাছায় ‘ডা. আনিসুজ্জামান ২৫০ শয্যা হাসপাতাল’ এর শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

যশোরের চৌগাছায় আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিতকরণের লক্ষ্যে ‘ডা. আনিসুজ্জামান ২৫০ শয্যা হাসপাতাল’ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) বিকাল তিনটায় হাসপাতাল মিলনায়তনে এক উৎসবমুখর অনুষ্ঠানের মধ্য দিয়ে এই স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক হাসানুজ্জামান রাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গণি শেলি।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রিপরিষদ সচিব বলেন, “গ্রাম এলাকায় প্রতিষ্ঠিত এই হাসপাতালটি যেন মানব সেবায় একটি অনন্য মডেল হতে পারে, সেই চেষ্টা সংশ্লিষ্ট সকলকে করতে হবে।” তিনি হাসপাতালটির সুষ্ঠু পরিচালনা ও মানসম্মত সেবা বজায় রাখতে এলাকার সকল পর্যায়ের নেতৃবৃন্দকে আন্তরিক সহযোগিতার আহ্বান জানান। তিনি আরও আশাবাদ ব্যক্ত করে বলেন, এই হাসপাতাল চালুর ফলে অত্র এলাকার মানুষকে আর উন্নত চিকিৎসার জন্য কষ্ট করে ঢাকা অথবা দেশের বাইরে যেতে হবে না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হুসাইন শওকত, যশোর জেলা পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা, সাবেক অতিরিক্ত সচিব এ.কে নাজমুজ্জামান, সাবেক অতিরিক্ত সচিব এম ইদ্রিস সিদ্দিকী এবং মন্ত্রিপরিষদ সচিবের একান্ত সচিব মাহবুবুর রহমান মিলন।

এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা ইসলাম, আদ্-দ্বীন সখিনা মেডিকেল কলেজের পরিচালক ডা. ইমদাদুল হক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমি, সহকারী কমিশনার (ভূমি) জি এম এ মুনিব এবং চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ প্রমুখ।

অনুষ্ঠানে স্থানীয় সুধীজন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা গোলাম মোরশেদ, সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, প্রেসক্লাব চৌগাছার সভাপতি অধ্যক্ষ আবু জাফর, সহ-সভাপতি রহিদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আজিজুর রহমান, সাংবাদিক বাবুল আক্তার এবং আসাদুজ্জামান মুক্তসহ এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:36 pm, Friday, 3 July 2026
84 Time View