Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বেতন বৈষম্য দূর ও ন্যূনতম ২০ হাজার টাকা স্কেলের দাবিতে যশোরে ডাক কর্মচারীদের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
উপরিভাগের কর্মকর্তারা উচ্চ স্কেলে বেতন পেলেও মাঠপর্যায়ের শাখা ডাকঘর কর্মচারীরা চরম বৈষম্যের শিকার। মাত্র ৪ হাজার ৪০০ টাকা ভাতায় বর্তমান বাজারে পরিবার নিয়ে বেঁচে থাকা অসম্ভব। শনিবার সকালে প্রেসক্লাব যশোরের সামনে আয়োজিত এক বিশাল মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

বাংলাদেশ ডাক কর্মচারী ইউনিয়ন (রেজিঃ নং-বি-২০৩১), বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী সমিতি এবং বাংলাদেশ শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদ যশোর জেলা কমিটির যৌথ উদ্যোগে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, ডিজিটাল বাংলাদেশের ডাক বিভাগ আধুনিক হলেও ইডি বা শাখা ডাকঘরের কর্মচারীদের ভাগ্য বদলায়নি। গ্রামীণ জনপদে দিন-রাত চিঠিপত্র ও সরকারি সেবা পৌঁছে দিয়েও তারা নামমাত্র ভাতায় কাজ করছেন। যা একপ্রকার দাসত্বের শামিল। এই তীব্র অর্থনৈতিক সংকট ও বৈষম্য দূর করতে তারা কেন্দ্রীয় ঘোষিত প্রধান দাবিগুলো তুলে ধরেন। তাদের দাবির মধ্যে রয়েছে, ইডি কর্মচারীদের মূল বেতন বৈষম্য দূর করে ন্যূনতম ২০ হাজার টাকা স্কেল ঘোষণা করতে হবে। সরকারি অন্যান্য দপ্তরের মতো শতভাগ উৎসব ভাতা, বৈশাখী ভাতা এবং চিকিৎসা ভাতা নিশ্চিত করতে হবে। দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় পোশাক (ইউনিফর্ম) এবং যাতায়াতের জন্য বাইসাইকেল বা আধুনিক লজিস্টিক সাপোর্ট সরকারিভাবে প্রদান করতে হবে। যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে গ্রামীণ ডাক কর্মচারীদের চাকুরি স্থায়ীকরণ বা রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে।

মানববন্ধনে জেলা ও বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ উপস্থিত হয়ে একাত্মতা প্রকাশ করেন। কর্মসূচিতে বক্তব্য রাখেন, যশোর জেলা কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আকাশ, খুলনা বিভাগীয় মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ শাহানাজ পারভিন এবং জেলা মহিলা বিষয়ক সম্পাদক রোজিনা।

এছাড়াও বৈষম্যবিরোধী এই মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন, ঝিকরগাছা থানার সভাপতি মো. আলম, শার্শা থানার সভাপতি মোঃ আলী, কেশবপুর থানার সভাপতি সিরাজুল ইসলাম, মনিরামপুর থানার সভাপতি মো. বাবলু, বাঘারপাড়া থানার সভাপতি আব্দুর রব, চৌগাছা থানার সভাপতি মোঃ সুলতান, বারোবাজার থানার সভাপতি শ্রী প্রাণেশ, অভয়নগর থানার প্রতিনিধি মোঃ আলামিন ও নড়াইল প্রতিনিধি মোঃ রনি।

মানববন্ধন থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে এই ৪ দফা দাবি বাস্তবায়ন করা না হলে গ্রামীণ ডাক যোগাযোগ ব্যবস্থা অচল করে দেওয়াসহ আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 01:41 pm, Saturday, 4 July 2026
46 Time View