Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোর টিচার্স ট্রেনিং কলেজে বিএড ২০২৬ ব্যাচের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
শিক্ষকতা কেবল একটি পেশা নয়; এটি একটি মহান দায়িত্ব, একটি মানবিক অঙ্গীকার এবং জাতি গঠনের সর্বশ্রেষ্ঠ মাধ্যম। একজন দক্ষ শিক্ষক শুধু পাঠদান করেন না; তিনি শিক্ষার্থীর মধ্যে নৈতিকতা, মানবিকতা, যুক্তিবোধ এবং দেশপ্রেম জাগ্রত করেন।

শনিবার সকাল ১০টায় উপশহর টিচার্স ট্রেনিং কলেজ, যশোর-এর উদ্যোগে নবনির্মিত কলেজ অডিটোরিয়ামে বিএড ২০২৬ ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন কলেজের গভর্নিং বডির সভাপতি ও সরকারি কেশবপুর কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ অধ্যাপক মোঃ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও বর্তমান নতুন উপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোসাঃ খাদিজা পারভীন ইতু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইজারদার অ্যাডভোকেট ফজলুর রহমান।

ওরিয়েন্টেশন ক্লাসের আলোচনায় বিশেষ অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ফজলুর রহমান বলেন, সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শিক্ষা হলো পৃথিবীকে পরিবর্তন করার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। জ্ঞান, সাহস ও মানবিকতার সমন্বয়েই একজন প্রকৃত শিক্ষক তৈরি হন।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ অধ্যাপক সিরাজুল ইসলাম প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বলেন, বি.এড. প্রশিক্ষণ কেবল একটি সনদ অর্জনের বিষয় নয়; এটি একজন দক্ষ, আধুনিক, প্রযুক্তিবান্ধব ও মূল্যবোধ সম্পন্ন শিক্ষক হিসেবে নিজেকে গড়ে তোলার যাত্রা। সময়নিষ্ঠা, শৃঙ্খলা, গবেষণামনস্কতা, তথ্য প্রযুক্তির ব্যবহার এবং সহমর্মিতাকে আপনাদের প্রতিদিনের অনুশীলনে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষকদের পক্ষ থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন অধ্যাপক শারমিন সুলতানা, অধ্যাপক সুলতানা জেসমিন তৃপ্তি, অধ্যাপক শরিফা সুলতানা এবং গণিত বিভাগের প্রভাষক মোঃ কামরুজ্জামান।

প্রভাষক মোঃ কামরুজ্জামান তার বক্তব্যে বলেন, “একজন ভালো শিক্ষক একটি শ্রেণিকক্ষ বদলে দিতে পারেন, আর একজন আদর্শ শিক্ষক একটি জাতির ভবিষ্যৎ বদলে দিতে পারেন।” বক্তারা নতুন ব্যাচের প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা, সততা ও কর্মদক্ষতার মাধ্যমে নিজেদের যোগ্য শিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।

ওরিয়েন্টেশন প্রোগ্রামের দ্বিতীয় পর্বে নবীন শিক্ষার্থীদের বরণ ও আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কলেজের প্রশিক্ষণার্থী ও সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে কবিতা আবৃত্তি, সংগীত ও নাটক পরিবেশিত হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:35 pm, Saturday, 4 July 2026
41 Time View