Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে ফেন্সি মার্কেটে ভয়াবহ আগুন: ৩ দোকান ভস্মীভূত

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের ব্যস্ততম বড় বাজার ফেন্সি মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে মার্কেটের একটি কসমেটিকস, একটি সিটি গোল্ড এবং একটি সুতা-বড়শির দোকান সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। রোববার সকাল পৌনে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। ব্যবসায়ীদের প্রাথমিক ধারণা, এই অগ্নিকাণ্ডে আনুমানিক অর্ধকোটি টাকার আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল পৌনে ৮টার দিকে ফেন্সি মার্কেটের একটি কসমেটিকসের দোকান থেকে হঠাৎ ধোঁয়া ও আগুনের শিখা বের হতে দেখে স্থানীয়রা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সূত্রপাত হওয়া এই আগুন মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলে ওঠে এবং দ্রুত পাশের আরও দুটি দোকানে ছড়িয়ে পড়ে। আগুনে কসমেটিকস ব্যবসায়ী শামীম হোসেন, সিটি গোল্ডের মালিক পারভেজ শেখ এবং সুতা-বড়শির ব্যবসায়ী রাশেদুল ইসলামের দোকান ও দোকানে থাকা বিপুল পরিমাণ মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পরবর্তীতে স্থানীয় লোকজনের সক্রিয় সহযোগিতায় প্রায় এক ঘণ্টার জোরালো চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা।

এ বিষয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম বলেন, খবর পাওয়ার পরপরই আমাদের চারটি ইউনিট অত্যন্ত দ্রুততার সাথে ঘটনাস্থলে পৌঁছায়। যথাসময়ে ফায়ার সার্ভিস কাজ শুরু করতে না পারলে পুরো মার্কেটে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা ছিল এবং ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বহুগুণ হতে পারত। তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত সাপেক্ষেই অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সঠিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে।

এদিকে ঘটনার পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমান উল্লাহ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে অবস্থান নিই। বর্তমানে সেখানকার পরিবেশ ও পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে। ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশও বিষয়টি খতিয়ে দেখছে।

হঠাৎ এই অগ্নিকাণ্ডে বড় বাজারের ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ায় তারা দোকান থেকে কোনো মালামাল বের করার সুযোগ পাননি। এই ক্ষয়ক্ষতিতে তারা এখন সম্পূর্ণ নিঃস্ব হয়ে পড়েছেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:10 pm, Sunday, 5 July 2026
41 Time View