Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে সিদ্ধেশ্বরী কালী মন্দিরে দুঃসাহসিক চুরি: সিসি ক্যামেরা ভেঙে দানবাক্সের টাকা লুট

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বড় বাজারস্থ এইচ এম এম রোডের ঐতিহাসিক শ্রী শ্রী সিদ্ধেশ্বরী কালী মন্দিরে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রোববার (৫ জুলাই) ভোর ৪টা থেকে সকাল ৬টার মধ্যবর্তী কোনো এক সময়ে অজ্ঞাতনামা চোর চক্র মন্দিরের সিসি ক্যামেরা ভাঙচুর করে দানবাক্স ও প্রণামী বাক্স ভেঙে নগদ অর্থ লুটে নেয়। এই ঘটনায় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও ব্যবসায়ীদের মাঝে তীব্র ক্ষোভ ও উদ্বেগ বিরাজ করছে।

মন্দির কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতোই রাতে মন্দিরের কার্যক্রম শেষে সংশ্লিষ্টরা ঘুমিয়ে ছিলেন। ভোর রাতের দিকে চোরেরা অত্যন্ত কৌশলে মন্দিরের ছাদের সিঁড়ি ঘরের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভেতরে ঢুকেই চোর চক্র প্রথমেই মন্দিরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিসি ক্যামেরাগুলো ভাঙচুর করে আলামত নষ্টের চেষ্টা চালায়।

পরবর্তীতে তারা মন্দিরে থাকা দুটি বড় দানবাক্স এবং একটি প্রণামী বাক্স ভেঙে ভেতরের সমস্ত নগদ টাকা নিয়ে চম্পট দেয়। মন্দির কমিটির ধারণা, দানবাক্স দুটিতে আনুমানিক ৩০ থেকে ৪০ হাজার টাকা এবং প্রণামী বাক্সে আরও ৫ থেকে ১০ হাজার টাকা সংরক্ষিত ছিল। সকালে মন্দিরের লোকজন ঘুম থেকে উঠে চুরির বিষয়টি টের পান। চারদিকে খোঁজাখুঁজি করার একপর্যায়ে তারা মন্দিরের ছাদের ওপর বাক্স তিনটি ভাঙা ও খালি অবস্থায় পড়ে থাকতে দেখেন।

এ বিষয়ে মন্দির সংশ্লিষ্টরা জানান, সকালে উঠে চুরির বিষয়টি নিশ্চিত হওয়ার পর তারা আশপাশের লোকজন ও মন্দির কমিটির নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। এরপর আইনি পদক্ষেপ ও থানায় লিখিত অভিযোগ জানাতে কিছুটা সময় ব্যয় হয়।

হৃদয়বিদারক ও দুঃসাহসিক এই চুরির ঘটনায় রোববার দুপুরে মন্দির কমিটির সভাপতি শ্যামল ঘোষ বাদী হয়ে যশোর কোতোয়ালী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় প্রতিবেশী বিকাশ চন্দ্র ঘোষ ও দীপ্ত রায়সহ অনেকেই এই চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

যোগাযোগ করা হলে কোতোয়ালী মডেল থানা পুলিশ জানায়, মন্দিরে চুরির অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে। অপরাধীদের শনাক্ত করতে এবং চুরি হওয়া টাকা উদ্ধারে পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা জোরদারে পুলিশ তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:15 pm, Sunday, 5 July 2026
34 Time View