Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

৪৭তম বিসিএস পুলিশ ক্যাডারে প্রথম যশোরের বাচ্চু রহমান

নিজস্ব প্রতিবেদক
বাবার গায়ে আনসার বাহিনীর ইউনিফর্ম, পায়ে ভারী বুট আর কোমরের বেল্ট ছোটবেলা থেকেই এসব দেখে বড় হওয়া। আর সেই বাবার পোশাক ও বুট নিয়ে খেলতে খেলতেই মনের ভেতর বুনেছিলেন পুলিশ কর্মকর্তা হওয়ার স্বপ্ন। অবশেষে শ্রম, অদম্য ইচ্ছা আর নিষ্ঠার জোরে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন যশোরের কেশবপুর উপজেলার প্রত্যন্ত কানাইডাঙ্গা গ্রামের সন্তান বাচ্চু রহমান। গত ২৮ জুন প্রকাশিত ৪৭তম বিসিএস পরীক্ষার চূড়ান্ত ফলাফলে তিনি পুলিশ ক্যাডারে সারা দেশে প্রথম স্থান অধিকার করেছেন। বাচ্চুর এই অনন্য ও অভূতপূর্ব সাফল্যে এখন আনন্দের জোয়ার বইছে পুরো কেশবপুর উপজেলাজুড়ে।

যশোরের কেশবপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আনসার সদস্য নজরুল ইসলাম ও গৃহিণী বিলকিস বেগম দম্পতির দুই সন্তানের মধ্যে ছোট বাচ্চু রহমান। অত্যন্ত সাধারণ ও মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা বাচ্চুর এই পথচলা সহজ ছিল না। মা বিলকিস বেগম জানান, অভাব-অনটনের সংসারে স্বামীর চাকরির প্রায় সব টাকাই চলে যেত দুই ছেলের পড়াশোনার পেছনে। তিনি আরও জানান, ছোটবেলায় বাচ্চু খুব একটা পড়াশোনায় মনোযোগী ছিলেন না। তবে জেএসসি পরীক্ষার পর স্কুলের এক পিকনিক থেকে ফিরে হঠাৎ করেই বইয়ের প্রতি তার প্রবল আগ্রহ তৈরি হয়। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ও অনেক কষ্ট করতে হয়েছে তাকে। আজ তার সেই ত্যাগেরই শ্রেষ্ঠ পুরস্কার দিয়েছেন সৃষ্টিকর্তা।

বাচ্চু রহমান কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০১৫ সালে ব্যবসায় শিক্ষা বিভাগে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। পরে পাঁজিয়া মহাবিদ্যালয় থেকে ২০১৭ সালে কৃতিত্বের সাথে এইচএসসি উত্তীর্ণ হয়ে ২০১৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে ভর্তি হন। এর আগে ৪৫তম বিসিএস প্রিলিমিনারিতে বাদ পড়লেও দমে যাননি তিনি। পরবর্তীতে তিনি ৪৯তম বিসিএসে শিক্ষা ক্যাডারেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন। কিন্তু লক্ষ্য অটুট থাকায় অবশেষে ৪৭তম বিসিএসে নিজের কাঙ্ক্ষিত পুলিশ ক্যাডারে শীর্ষ স্থানটি ছিনিয়ে নেন।

কানাইডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সবুর গর্ব প্রকাশ করে বলেন, একটি প্রত্যন্ত গ্রাম থেকে উঠে এসে বাচ্চু যে অনন্য কৃতিত্ব দেখিয়েছে, তাতে আমরা পুরো কেশবপুরবাসী গর্বিত। ও ছোটবেলা থেকেই অত্যন্ত বিনয়ী ও মেধাবী ছিল। বাচ্চুর এই সাফল্য প্রমাণ করে সঠিক কৌশল, ধৈর্য আর কঠোর পরিশ্রম থাকলে যেকোনো বড় স্বপ্নই ছোঁয়া সম্ভব।

নিজের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে দেশসেরা হওয়া বাচ্চু রহমান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরই মূলত জানতে পারি বিসিএসের মাধ্যমে এএসপি (সহকারী পুলিশ সুপার) হওয়া যায়। তখনই লক্ষ্য স্থির করি যে আমাকে পুলিশ ক্যাডারেই যেতে হবে। ক্যাম্পাস জীবনে প্রচুর পত্রিকা পড়তাম। সেখানে নারী নির্যাতন, ধর্ষণ, মাদক ও সাইবার অপরাধের মতো ঘটনাগুলো আমাকে ভীষণভাবে নাড়া দিত। এসব অপরাধের বিরুদ্ধে সরাসরি মাঠে থেকে কাজ করার প্রবল ইচ্ছা থেকেই এই ক্যাডারের প্রতি আমার আগ্রহ বাড়ে।

পদ বা পদবির চেয়ে একজন মানবিক মানুষ হিসেবে জনগণের সেবা করতে চান বাচ্চু। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতা এবং মানুষের সবচেয়ে কঠিন সময়ে পাশে দাঁড়ানোর ইচ্ছা থেকেই পুলিশ ক্যাডার বেছে নেওয়া। আমি নিজেকে একজন সৎ, দক্ষ ও মানবিক পুলিশ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। মানুষ বিপদে পড়লে সাধারণত ডাক্তার বা পুলিশের কাছেই ছুটে যায়। আমি এমনভাবে দায়িত্ব পালন করতে চাই, যাতে ভুক্তভোগী সাধারণ মানুষ পুলিশের ওপর পূর্ণ আস্থা ফিরে পায়। সততার সাথে দেশের মানুষের জন্য কাজ করতে পারাই হবে আমার জীবনের সবচেয়ে বড় অর্জন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:23 pm, Sunday, 5 July 2026
57 Time View