Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোর-নড়াইল মহাসড়কে বিজিবির অভিযানে ১ কোটি ২০ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ২০ লাখ টাকা মূল্যের চারটি পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ রিপন মৃধা (৩৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ টহল দল যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। আটক রিপন মৃধা নড়াইল জেলার টোনা গ্রামের রজব আলী মৃধার ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঢাকা থেকে স্বর্ণের একটি বড় চালান যশোর হয়ে সীমান্তের দিকে নেওয়া হচ্ছে। এরপর নীলগঞ্জ ব্রিজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের সময় রিপন মৃধার গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে তল্লাশি করা হয়। পরে তার প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা চারটি পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৫৮৩ দশমিক ১৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ২০ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রিপন মৃধা জানান, ঢাকা থেকে স্বর্ণের বারগুলো যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি বহন করছিলেন।

বিজিবি জানিয়েছে, জব্দ করা স্বর্ণের বারগুলো বিধি অনুযায়ী ট্রেজারিতে জমা দেওয়া হবে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:19 pm, Tuesday, 7 July 2026
29 Time View