Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

চুরামনকাটিতে মেয়াদোত্তীর্ণ ও লেবেলহীন বীজ বিক্রি, প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
যশোর সদর উপজেলার চুরামনকাটি বাজারে লেবেলবিহীন, মূল্যতালিকাবিহীন ও মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রির দায়ে একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত চুরামনকাটি ও বারোবাজার এলাকায় পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে এ জরিমানা করা হয়।

অভিযান সূত্রে জানা যায়, চুরামনকাটি বাজারের মেসার্স আবু সালেহ সিডস অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজ-এ বিক্রির জন্য রাখা সবজি বীজের প্যাকেটে বাধ্যতামূলক লেবেল, ক্রয়-বিক্রয় মূল্য এবং মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছিল না। এ অপরাধে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৫ ধারায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে চুরামনকাটি ও বারোবাজার এলাকার বিভিন্ন মুদি ও কৃষি উপকরণের দোকান পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ীদের পণ্যের সঠিক লেবেল, মূল্যতালিকা ও মেয়াদ সংক্রান্ত বিধি মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।

যশোর জেলা ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বীজ প্রত্যয়ন অফিস, জেলা পুলিশ এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর প্রতিনিধিরা অংশ নেন।

অধিদপ্তর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা এবং বাজারে সুষ্ঠু ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:26 pm, Tuesday, 7 July 2026
63 Time View