Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে শ্রমিক কল্যাণ ফেডারেশন উদ্যোগে দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার মাধ্যমে শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল লক্ষ্য বলে ঘোষণা করেছেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শুক্রবার (১০ জুলাই) দুপুরে যশোরের বিডি হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলার উদ্যোগে আয়োজিত এক ‘দায়িত্বশীল সমাবেশে’ নেতৃবৃন্দ এই ঘোষণা দেন।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর জেলা সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য আব্দুল মালেক খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, প্রচলিত শ্রম আইন শ্রমিকদের প্রকৃত মুক্তি ও অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। একমাত্র ইসলামী শ্রমনীতিই পারে মালিক ও শ্রমিকের মধ্যে সুসম্পর্ক তৈরি করে শ্রমিকের ঘামের সঠিক মূল্য দিতে।

বিগত সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, দেশ স্বাধীনের পর প্রায় ৫৫ বছরেও শ্রমিকদের ভাগ্য উন্নয়নে কোনো সরকারকে আন্তরিক পদক্ষেপ নিতে দেখা যায়নি। সরকার আসে-যায়, নীতি ও বাজেট বদলায়; অথচ শ্রমিকদের ভাগ্যের চাকা কখনো ঘোরে না।

কৃষি শ্রমিকদের অবদানের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, দেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ হলেও ফসল ফলানো শ্রমিকদের প্রকৃত সম্মান দেওয়া হচ্ছে না। তিনি শোষণমুক্ত সমাজ ও ইনসাফের রাষ্ট্রব্যবস্থা কায়েমের লক্ষ্যে সংগঠনকে মাঠে-ময়দানে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর ও যশোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল। তিনি দল-মত নির্বিশেষে সকল শ্রমজীবী মানুষকে আপন করে নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, শ্রমিকদের যেকোনো সমস্যা ও প্রয়োজনে পাশে দাঁড়িয়ে সামাজিক কাজের মাধ্যমে সংগঠনকে আরও শক্তিশালী করতে হবে।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আক্তারুজ্জামান, কেন্দ্রীয় সদস্য অধ্যাপক মশিউর রহমান, যশোর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক, সরকারি এম এম কলেজের সাবেক ভিপি আব্দুল কাদের, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি বেলাল হুসাইন ও গোলাম কুদ্দুস এবং শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক আবুল হাশেম রেজা।

এছাড়াও জেলা জামায়াত ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহকারী সেক্রেটারি সাইফুর রহমানের সঞ্চালনায় সমাবেশে যশোর জেলার বিভিন্ন উপজেলার সভাপতি ও স্থানীয় শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:05 pm, Friday, 10 July 2026
46 Time View