Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

টানা ১২ ঘণ্টার রেকর্ড বৃষ্টিতে জলমগ্ন যশোর, তলিয়েছে প্রধান সড়ক ও নিচু এলাকা

নিজস্ব প্রতিবেদক
মাত্র ১২ ঘণ্টার টানা ও রেকর্ড পরিমাণ ভারী বর্ষণে জলমগ্ন হয়ে পড়েছে যশোর পৌরসভা। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া নজিরবিহীন এই বৃষ্টির কারণে শহরের সিংহভাগ সড়ক ও নিচু এলাকা তলিয়ে গেছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ এবং থমকে গেছে শহরের স্বাভাবিক জীবনযাত্রা।

যশোর বিমান বাহিনীর আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে আজ শুক্রবার দুপুর ২টা পর্যন্ত মোট ১৯০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে শুধু শুক্রবার ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মাত্র ছয় ঘণ্টাতেই ৮০ মিলিমিটার বৃষ্টিপাত হয়।

সরেজমিনে দেখা গেছে, শহরের প্রধান প্রধান সড়ক থেকে শুরু করে পাড়া-মহল্লার অলিগলি এখন পানির নিচে। বিশেষ করে টিভি ক্লিনিক মোড়, ষষ্ঠীতলা, আরবপুর মোড়, সরকারি এম এম কলেজের সামনে, ফুড গোডাউন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কার্যালয়ের সামনে, পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কিছু অংশ এবং শংকরপুর এলাকায় তীব্র জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এসব এলাকার রাস্তাঘাটে কোথাও হাঁটু পানি, আবার কোথাও কোমর সমান পানি জমে গেছে। অনেক বাসাবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে নোংরা পানি ঢুকে পড়ায় বাসিন্দারা অবর্ণনীয় কষ্টের শিকার হচ্ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, কেবল বৃষ্টি নয়, এই নজিরবিহীন জলাবদ্ধতার পেছনে মূল কারণ শহরের ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশা ও অপরিকল্পিত অবকাঠামো। বিভিন্ন হোটেল-রেস্তোরাঁ ও ব্যবসাপ্রতিষ্ঠানের বর্জ্য সরাসরি পৌর ড্রেনে ফেলার কারণে সেগুলো ভরাট হয়ে গেছে। ড্রেনের নিচে পলি ও কাদা জমে থাকায় আবর্জনার স্তূপের কারণে বৃষ্টির পানি স্বাভাবিক গতিতে নামতে পারছে না।

শহরবাসীর দাবি, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা নিয়মিত পরিষ্কার না করায় সামান্য বৃষ্টিতেই কৃত্রিম বন্যার রূপ নেয়। এই তীব্র জনদুর্ভোগ থেকে মুক্তি পেতে পৌর কর্তৃপক্ষ যেন দ্রুত ড্রেন পরিষ্কার করে পানি নিষ্কাশনের জরুরি ব্যবস্থা নেয় এবং একটি স্থায়ী মহাপরিকল্পনা গ্রহণ করে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 05:12 pm, Friday, 10 July 2026
43 Time View