Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বেনাপোলে বাস টার্মিনাল থেকে বিদেশি পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
যশোরের শার্শা উপজেলার বেনাপোল বাস টার্মিনাল এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১১ জুলাই) বিকেল ৪টার দিকে বেনাপোল পোর্ট বাস টার্মিনাল এলাকায় অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল ক্যাম্পের সুবেদার মহসিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিওপির হাবিলদার জাহাঙ্গীর আলমের নেতৃত্বে বিজিবির একটি বিশেষ টহল দল বাস টার্মিনাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িতরা সটকে পড়ায় এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি আইনি প্রক্রিয়া শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এই অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:43 pm, Saturday, 11 July 2026
75 Time View