Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বাংলাদেশি সন্দেহে ভারতীয় নারীকে নোম্যান্সল্যান্ডে ২ দিন আটকে রাখার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
বৈধ পাসপোর্ট ও ভিসা থাকা সত্ত্বেও এক ভারতীয় নারী যাত্রীকে বাংলাদেশি নাগরিক সন্দেহে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ নোম্যান্সল্যান্ডে দুই দিন আটকে রেখেছে বলে অভিযোগ উঠেছে। ভুক্তভোগী লিপিকা পাল (৪৩) ভারতের পশ্চিমবঙ্গের বাসিন্দা এবং তার পাসপোর্ট নম্বর U-2622074।

জানা যায়, গত ১৫ জুন বৈধ ভারতীয় পাসপোর্ট ও বাংলাদেশি ভিসা নিয়ে লিপিকা পাল বাংলাদেশে স্বজনদের বাড়িতে বেড়াতে আসেন। ২৭ দিন বেড়ানো শেষে গত ১২ জুলাই দুপুরে তিনি বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হন। বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দুপুর দেড়টার দিকে তিনি ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে প্রবেশ করেন।

অভিযোগ রয়েছে, পেট্রাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট জমা দেওয়ার পর কর্তব্যরত কর্মকর্তা তাকে বাংলাদেশি নাগরিক দাবি করে জিজ্ঞাসাবাদ শুরু করেন। দীর্ঘ সময় জেরার পর রাত ১২টা পর্যন্ত তাকে ইমিগ্রেশন কার্যালয়ে বসিয়ে রাখা হয়। পরে তাকে ভারত-বাংলাদেশ নোম্যান্সল্যান্ডের ভারতীয় অংশের প্যারেড গ্যালারিতে এনে ছেড়ে দেওয়া হয়। সেখানে ঝড়-বৃষ্টির মধ্যেই তিনি রাত কাটান।

পরদিন ১৩ জুলাই পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে জোরপূর্বক বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা করে। তবে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানালে দুপুরের দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাকে পুনরায় নিজেদের হেফাজতে নিয়ে যায়।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, পেট্রাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ আমাদের জানিয়েছিল, একজন বাংলাদেশি নারী ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছেন। আমরা তাদের পরিষ্কার জানিয়ে দিই, ওই নারী বৈধ ভারতীয় পাসপোর্ট ও ভিসা নিয়ে বাংলাদেশে এসেছিলেন এবং নিয়ম মেনেই নিজ দেশে ফিরছেন। তাই তাকে ফেরত নেওয়ার কোনো আইনি এখতিয়ার আমাদের নেই।

এই ঘটনায় সীমান্ত এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। দুই দেশের ইমিগ্রেশন কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের অভাবে একজন বৈধ ভারতীয় নাগরিককে এমন চরম হয়রানির শিকার হতে হলো বলে ক্ষোভ প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 07:25 pm, Tuesday, 14 July 2026
58 Time View