Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে নানা আয়োজনে জুলাই শহিদ ও গণঅভ্যুত্থান দিবস উদযাপনের প্রস্তুতি

নিজস্ব প্রতিবেদক
নানা আয়োজনের মধ্য দিয়ে যশোরে ‘জুলাই শহিদ দিবস’ ও ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উদযাপন করা হবে। এ দিবস দুটি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার (১৪ জুলাই) সকালে কালেক্টরেট সভা কক্ষ ‘অমিত্রাক্ষরে’ এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় দিবসটি পালনে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে— জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ, জুলাই আন্দোলনের ওপর বস্তুনিষ্ঠ ও দুর্লভ আলোকচিত্র এবং প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সুবিধাজনক সময়ে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, সংবর্ধনা ও আলোচনা সভা।

এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে মিলনায়তন বা উন্মুক্ত স্থানে চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনীর আয়োজন করা হবে। দিবসটি উপলক্ষে সরকারি, বেসরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার জাদুঘর এবং বিনোদনমূলক স্থানসমূহ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুদের জন্য বিনা টিকিটে উন্মুক্ত রাখা হবে।

পাশাপাশি সরকারি হাসপাতাল, কারাগার, সরকারি শিশু পরিবার, শিশু পুনর্বাসন কেন্দ্র ও সেফহোমে বিশেষ খাবারের আয়োজন করা হবে। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা এবং শিক্ষার্থীদের জন্য রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হবে। সন্ধ্যায় জুলাই স্মৃতিস্তম্ভসমূহে আলোকসজ্জা করা হবে।

যশোরের জেলা প্রশাসক আশেক হাসানের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার রাজিবুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী জাহিদুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান।

সভায় আরও বক্তব্য রাখেন যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু জাফর, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র সাঈদ সান, মুখ্য সংগঠক সামিউল আলম শিমুল, প্রেসক্লাব যশোরের সাবেক সহসভাপতি নূর ইসলাম এবং সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান প্রমুখ।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সুজন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:30 pm, Tuesday, 14 July 2026
56 Time View