Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে এতিম শিশুর মাঝে খাদ্য ও শিক্ষা-সহায়তা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
যশোরে ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় ৭৮ জন এতিম শিশুর মাঝে তিন মাসের খাদ্যসামগ্রী, হাইজিন প্যাক, নতুন পোশাক এবং জুতা-মোজা বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) সকাল ১০টায় যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়নের কাজিপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জাতীয় মানবিক সহায়তা ও উন্নয়ন সংস্থা ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের অরফ্যান কেয়ার প্রোগ্রামের আওতায় দেশের ৪০০ এতিম শিশুর জন্য পরিচালিত দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে যশোরের এতিম শিশুদের হাতে এসব উপহার তুলে দেওয়া হয়।

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের যশোর জেলা প্রতিনিধি মুন্সি নাজমুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্থাটির অরফ্যান কেয়ার প্রোগ্রামের অফিসার সাজিদ আল আহাদ। তিনি আনুষ্ঠানিকভাবে শিশুদের হাতে এই খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেন।

বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে প্রতিটি শিশু তিন মাসের জন্য ৩০ কেজি চাল, ৬ কেজি সয়াবিন তেল, ৩ কেজি মসুর ডাল, ৩ কেজি চিনি, ১.৫ কেজি মিল্ক পাউডার, ৩ জার হরলিক্স, ৩ প্যাকেট নুডুলস, ১.৫ কেজি বাদাম, ৩ জার বিস্কুট, ৩ বক্স চকলেট এবং ৬ কেজি মৌসুমি ফল পেয়েছে।

এছাড়া স্বাস্থ্য সুরক্ষায় প্রতিটি হাইজিন প্যাকে ছিল ৪টি টুথপেস্ট, ৪টি টুথব্রাশ, ৬টি গোসলের সাবান, ১২টি কাপড় কাচার সাবান, ৪টি হ্যান্ডওয়াশ, ৪টি বডি লোশন, ৪টি মেরিল পেট্রোলিয়াম জেলি, একটি চিরুনি এবং একটি নেল কাটার।

বিতরণ অনুষ্ঠানে সংস্থার স্বেচ্ছাসেবক তায়জেল, শাফিন, মনির, মুজাহিদ, আবু হাসান, সাহাজুর, ফারুক, মামুন, আমির হামজা ও কালামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ইমপ্যাক্ট ইনিশিয়েটিভের আয়োজকরা জানান, অবহেলিত ও এতিম শিশুদের পুষ্টি, স্বাস্থ্যবিধি এবং স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে তারা নিয়মিত এই সহায়তা কার্যক্রম পরিচালনা করছেন। শিশুদের সুন্দর ভবিষ্যৎ গঠনে ভবিষ্যতেও এই ধরনের মানবিক উদ্যোগ ও পাশে থাকার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:06 pm, Friday, 17 July 2026
63 Time View