Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
যশোরে ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শাখার দ্বিবার্ষিক জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে শহরের পার্ক ভিউ রেস্টুরেন্টে এই সম্মেলনের আয়োজন করা হয়।

সংগঠনের জেলা শাখার বিদায়ী সভাপতি আলহাজ্ব মিয়া মোহাম্মদ আব্দুল হালিম এর সভাপতিত্বে এবং সেক্রেটারি আলহাজ্ব মোহাম্মদ আলী সরদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মোহাম্মদ নেছার উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুফতি আহমদ আব্দুল জলিল।

সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা উপদেষ্টা মণ্ডলীর সদস্য অধ্যক্ষ নজমুল হুদা, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ডিন প্রফেসর ডক্টর ফারুক আহমেদ, ইসলামী আইনজীবী পরিষদের কেন্দ্রীয় জয়েন্ট সেক্রেটারি অ্যাডভোকেট বায়েজিদ হুসাইন এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট নূর ইসলাম নূরুল। অনুষ্ঠানে যশোর জেলার সব স্তরের দায়িত্বশীল কর্মকর্তা এবং সকল উপজেলার সভাপতি, সেক্রেটারি ও সাংগঠনিক সম্পাদকসহ অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ইসলামী শাসনব্যবস্থা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা এবং জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোকপাত করেন। তারা বলেন, দেশে কেবল নেতৃত্বের পরিবর্তন করলেই হবে না, সেই সাথে নীতিরও আমূল পরিবর্তন প্রয়োজন। বক্তারা ইসলামী আদর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনার পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

আলোচনা সভা শেষে দলটির যুগ্ম মহাসচিব পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করে আগামী মেয়াদের জন্য নতুন জেলা কমিটি ঘোষণা করেন।

ঘোষিত নতুন কমিটির সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী সরদার, সেক্রেটারি আলহাজ্ব এইচ এম মহসিন, জয়েন্ট সেক্রেটারি মাওলানা কাজী ইমদাদুল্লাহ। এছাড়া নতুন কমিটিতে দুজনকে উপদেষ্টা মণ্ডলীর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন, আলহাজ্ব মিয়া মোহাম্মদ আব্দুল হালিম এবং প্রফেসর ড. মো. ফারুক আহমেদ।

নতুন দায়িত্বশীলদের নাম ঘোষণার পর বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:14 pm, Saturday, 18 July 2026
39 Time View