Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

প্রবীণ সাংবাদিক এইচ. এম. সিরাজ হাসপাতালে, দোয়ার আবেদন

নিজস্ব প্রতিবেদক
দেশব্যাপী সুপরিচিত নজরুল ভাবুক কবি ও বর্ষীয়ান সাংবাদিক এইচ. এম. সিরাজ (৭২) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার দুপুরে তাঁকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি নজরুল বর্ষ উদযাপনের অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে আজ তাঁকে হাসপাতালে নেওয়া হয়।

এইচ. এম. সিরাজ প্রেসক্লাব যশোরের জ্যেষ্ঠ সদস্য এবং যশোর থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘সোনালী দিন’ পত্রিকার সম্পাদক। তিনি অগ্নিবীণা কেন্দ্রীয় সংসদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং নড়াইলের বিছালী গ্রামে নজরুল চর্চার অন্যতম বাতিঘর হিসেবে পরিচিত ‘ঘরামি ঘর’ এর প্রতিষ্ঠাতা।

বাবার অসুস্থতার বিষয়ে তাঁর সন্তান এইচ. এম. আহসান বিপ্লব আবেগঘন এক বার্তায় বলেন, একজন সন্তান হিসেবে এই কঠিন সময়ের কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়। আব্বুর সুস্থতা ছাড়া এই মুহূর্তে আমাদের আর কোনো চাওয়া নেই। আপনাদের সবার কাছে আমাদের আন্তরিক অনুরোধ আমার আব্বুর জন্য মন থেকে দোয়া করবেন। আপনাদের দোয়া ও ভালোবাসাই এই মুহূর্তে আমাদের পরিবারের সবচেয়ে বড় শক্তি।

প্রবীণ এই সাংবাদিক ও নজরুল গবেষকের দ্রুত পূর্ণ সুস্থতা ও রোগমুক্তির জন্য তাঁর পরিবার আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভানুধ্যায়ী এবং দেশবাসীর কাছে বিনীত দোয়ার আবেদন জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:25 pm, Saturday, 18 July 2026
61 Time View