Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বাঘারপাড়ায় কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী পালিত

নিজস্ব প্রতিবেদক
যশোরের বাঘারপাড়ায় তেভাগা আন্দোলনের পুরোধা, আজীবন কমিউনিস্ট ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড অমল সেনের ১১৩তম জন্মজয়ন্তী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রোববার (১৯ জুলাই) ‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে।

এদিন দুপুরে উপজেলার জামদিয়া ইউনিয়নের এগারোখানের বাকড়ী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় চত্বরে কমরেড অমল সেনের স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। এরপর বাকড়ী গোচর মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটির সহ-সভাপতি কংকন পাঠকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও স্মৃতি রক্ষা কমিটির সভাপতি কমরেড ইকবাল কবীর জাহিদ। সভা পরিচালনা করেন স্মৃতি রক্ষা কমিটির সাধারণ সম্পাদক বিপুল বিশ্বাস।

সভায় অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ নড়াইল জেলা শাখার সম্পাদক জহুরুল হক জহির, জাতীয় কৃষক খেতমজুর সমিতি যশোর জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিজানুর রহমান, বিপ্লবী কমিউনিস্ট লীগ যশোর জেলার অন্যতম নেতা পলাশ বিশ্বাস, স্মৃতি রক্ষা কমিটির সদস্য বিথীকা বিশ্বাস, প্রফেসর রমেশ চন্দ্র অধিকারী, অপূর্ব অধিকারী, দিলীপ বিশ্বাস ও সুবোধ বিশ্বাস প্রমুখ।

আলোচনা সভা শেষে একই মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় নড়াইল ফুটবল একাদশ ১-০ গোলে বসুন্দিয়া খেলোয়াড় কল্যাণ সমিতি একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সন্ধ্যায় কমরেডের সমাধিতে মোমবাতি প্রজ্জ্বলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সমাপ্তি ঘটে।

উল্লেখ্য, কমরেড অমল সেন ১৯১৩ সালের ১৯ জুলাই নড়াইল জেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে এক জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের দাবি আদায়ে তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। যে বাকড়ী বিদ্যালয় চত্বর থেকে তিনি ঐতিহাসিক তেভাগা আন্দোলনের সূচনা করেছিলেন, তাঁর শেষ ইচ্ছা অনুযায়ী ২০০৩ সালের ১৭ জানুয়ারি মৃত্যুর পর সেখানেই তাঁকে সমাধিস্থ করা হয়।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:35 pm, Sunday, 19 July 2026
64 Time View