Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

ঈদগাহে বিশ্বকাপের পর্দা: ধর্মীয় বাধা না অপসংস্কৃতি?

নিজস্ব প্রতিবেদক
বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে ঘিরে যখন পুরো যশোরে ফুটবল উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই উৎসবের রঙিন আয়োজনে পড়ে গেল এক অদ্ভুত টানাপোড়েনের ছায়া। সাধারণ দর্শকদের জন্য টাউন হল মাঠের জায়গায় ঈদগাহ মাঠে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করা হলেও শেষ মুহূর্তে ‘পবিত্রতা’ রক্ষা ও ‘জুয়া-অপসংস্কৃতি’ বন্ধের দাবিতে মাঠ থেকে গুটিয়ে নিতে হলো সব আয়োজন!

ফ্যাশন রিটেইল ব্র্যান্ড ‘সেইলর’-এর উদ্যোগে চলতি বিশ্বকাপের মেগা ফাইনাল প্রদর্শনীর কথা ছিল যশোর টাউন হল মাঠে। কিন্তু সেখানে বৃক্ষমেলা চলায় বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছিল যশোর ঈদগাহ মাঠ। রোববার রাত পর্যন্ত সব প্রস্তুতিও ছিল প্রায় সম্পন্ন। তবে ঘড়ির কাঁটায় রাত ৯টা বাজতেই পাল্টে যায় দৃশ্যেপট।

‘তৌহিদী জনতা’র ব্যানারে একদল মুসল্লি হঠাৎ মাঠে জড়ো হয়ে বিশ্বকাপের ফাইনাল ম্যাচ না দেখানোর দাবিতে বাদ সাধেন। এমনকি ঈদগাহ মাঠের ধর্মীয় পবিত্রতা রক্ষার অজুহাতে তাঁরা মানববন্ধনেরও হুঁশিয়ারি দেন। তাঁদের যুক্তি—ঈদগাহ শুধুই ইবাদতের জায়গা; এখানে ফুটবল বিশ্বকাপের নামে ‘জুয়া’ ও ‘ভিন্ন কালচারের অপসংস্কৃতি’ চলতে দেওয়া যায় না।

আন্দোলনকারীদের ভাষায়, “ঈদগাহের মর্যাদা রক্ষা করা আমাদের ঈমানী দায়িত্ব। বিনোদনের নামে এমন আয়োজন স্থানটির পবিত্রতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।”

উত্তপ্ত পরিস্থিতির খবর পেয়ে দ্রুতই ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। একদিকে ক্ষুব্ধ মুসল্লিদের দাবি, অন্যদিকে দর্শকদের ফুটবল রোমাঞ্চ দুয়ের মাঝামাঝি দাঁড়িয়ে যশোর জেলা প্রশাসন ও পুলিশের মধ্যস্থতায় অবশেষে হার মানতে হয় আয়োজকদের। শহরের শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সিদ্ধান্ত হয় ঈদগাহ মাঠে আর বসছে না বিশ্বকাপের বড় পর্দা! প্রশাসনের নির্দেশে রাতেই সব সরঞ্জাম গুটিয়ে মাঠ ছাড়ে আয়োজক কমিটি।

এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম জানান, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতেই সব পক্ষের সঙ্গে আলোচনা করে আয়োজনটি স্থগিত করা হয়েছে। খেলাকে কেন্দ্র করে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।

ফুটবলের মহা-আমেজে মাঠের স্থান নির্বাচন নিয়ে এমন নাটকীয় মোড় যশোরে এখন আলোচনার মূল বিষয়। একদিকে তৌহিদী জনতার নৈতিক অবস্থানের জয়, অন্যদিকে বড় পর্দায় বিশ্বকাপের চূড়ান্ত লড়াই দেখা থেকে বঞ্চিত হওয়া ফুটবলপ্রেমীদের দীর্ঘশ্বাস সব মিলিয়ে ফাইনালের আগেই যশোরের ঈদগাহ মাঠে ঘটে গেল এক অন্যরকম মনস্তাত্ত্বিক ‘ফাইনাল’!

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 03:37 pm, Monday, 20 July 2026
36 Time View