Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
আদালতে মামলার জট কমানো এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের অর্থ ও সময়ের অপচয় রোধে যশোরে দ্রুত ও বিকল্প উপায়ে বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে ‘মামলাপূর্ব বাধ্যতামূলক মেডিয়েশন’ (আপস-মীমাংসা) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার যশোর জেলা আদালত সম্মেলন কক্ষে জেলা লিগ্যাল এইড কমিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এমপি।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, আদালতগুলোতে মামলার জট কমানো এবং বিচারপ্রার্থী সাধারণ মানুষের অর্থ ও সময়ের অপচয় রোধে মেডিয়েশন বা বিকল্প বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। মামলা দায়েরের আগেই আপস-মীমাংসার মাধ্যমে বিরোধ সমাধান সম্ভব হলে বিচার ব্যবস্থার ওপর চাপ অনেকটাই কমে আসবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ বেগম মাহমুদা খাতুন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, সাধারণ মানুষকে দ্রুত আইনি সেবা নিশ্চিত করতে এবং সরকারি আইনি সহায়তার আওতা সম্প্রসারণে জেলা লিগ্যাল এইড কমিটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই বাধ্যতামূলক মেডিয়েশন কার্যক্রমের ফলে প্রান্তিক জনগোষ্ঠীসহ সকল বিচারপ্রার্থী সরাসরি উপকৃত হবেন।

অনুষ্ঠানে জেলা বিচার বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিচারকগণ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ এবং জেলা লিগ্যাল এইড কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:34 pm, Tuesday, 21 July 2026
64 Time View