Jashore , Sunday, 22 November 2026
সর্বশেষ:
সাগরদাঁড়ি মধুমেলা হবে কি না সিদ্ধান্ত নেবে সরকার: জেলা প্রশাসক আশেক হাসান আ.লীগের বিষয়ে শহীদ পরিবার ও আহতদের আকাঙ্ক্ষার বাইরে সিদ্ধান্ত নয়: হেফাজত মুক্তিযুদ্ধের গৌরব পুনঃপ্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী ভৈরব নদ পরিষ্কারে বিডি ক্লিনের ৬০০ স্বেচ্ছাসেবী যশোর সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত পেশাদারিত্বের ভিত্তিতে কাজ করতে পুলিশকে নির্দেশ দিলেন প্রতিমন্ত্রী অমিত তরিকুল ইসলাম ছিলেন আস্থাভাজন ও সংগ্রামী নেতা: রিজভী মঞ্জুর গাড়িতে আগুন: আওয়ামী দুষ্কৃতকারীদের দায়ী করলেন রিজভী গোপালগঞ্জের পরিস্থিতি ভালো রাখতে সহযোগিতা চান আইজিপি যশোরে শ্রমিক ইউনিয়ন নেতা মিন্টু গাজী আটক

রমজান মাসের শেষ দশদিন মসজিদে নববী (সা.) ২৪ ঘণ্টা খোলা থাকবে

আনসার আলী সৌদি আরব প্রতিনিধি:- আরবের মদিনায় পবিত্র রমজান মাসের শেষ দশদিন মসজিদে নববী (সা.) ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে ঘোষণা করা হয়েছে।

মসজিদে নববী (সা.) পরিচালনা কমিটি মাহে রমজান ১৪৪২ উপলক্ষ্যে এ পরিকল্পনা ঘোষণা করেছে। হারামাইন শরিফাইন কর্তৃপক্ষ এই তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, রমজানের সময় তারাবির নামাযের আধা ঘণ্টা পর মসজিদে নববী বন্ধ করা হবে এবং ফজরের নামাজের ২ ঘণ্টা আগে পুনরায় খোলা হবে। তবে রমযানের শেষ দশদিন ২৪ ঘণ্টাই মসজিদ খোলা থাকবে।

কমিটি জানায়, করোনাভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব (সোশ্যাল ডিস্টেন্স) বজায় রেখে একসাথে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।

মসজিদের ভেতরে এবং মাঠে একই পরিমাণ মুসল্লি একসাথে নামাজ আদায় করবেন। রিয়াজুল জান্নাহ, ইমাম সাহেবগণ, মসজিদে নববীর স্টাফ এবং জানাজার নামাজে অংশগ্রহণকারীদের নির্ধারিত থাকবে।

মুসল্লিরা মসজিদের ভিতরে, মাঠে এবং মসজিদের ছাদেও নামাজ আদায় করতে পারবেন। সেই সাথে তা নিয়মিত পর্যবেক্ষণ করা হবে।

Tag :

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:20 pm, Friday, 19 March 2021
46 Time View