Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

জামায়াতের এমপি নজরুলের অন্তরঙ্গ ভিডিওটি এআই নয়, আসল

নিজস্ব প্রতিবেদক
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া আলোচিত ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি নয়, বরং এটি বাস্তব ভিডিও বলে দাবি করেছে তথ্য যাচাইকারী সংস্থা রিউমার স্ক্যানার।

সোমবার (২০ জুলাই) রাতে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বিষয়টি রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজ ও ভিডিওর বিভিন্ন অংশে গাজী নজরুল ইসলামকে একটি কক্ষে এক তরুণীর সঙ্গে দেখা যায়। কোনো অংশে তিনি মোবাইল ফোনে কথা বলছেন, আবার কোনো অংশে ওই তরুণীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় বসে থাকতে দেখা যায়।

ভিডিওটি প্রকাশের পর সাতক্ষীরা জেলা জামায়াতের মিডিয়া সেলের পরিচালিত প্ল্যাটফর্ম ‘ক্রাইম বার্তা’ দাবি করে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে তৈরি একটি ভূয়া ভিডিও।

তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমার স্ক্যানার জানায়, সাতক্ষীরা-৪ আসনের এমপি ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিওটি এআই নয়, বরং এটি আসল। এমনকি ভিডিওটি ধামাচাপা দিতে জামায়াত সমর্থিত বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে এআই দিয়ে তৈরি ভিডিও প্রচার করা হচ্ছে বলেও তারা উল্লেখ করে।

এদিকে, ভিডিওটির বিষয়ে গাজী নজরুল ইসলামের বক্তব্য জানতে তাঁর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

ঘটনার বিষয়ে কথা বলেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি ও মিডিয়া বিভাগের প্রধান মাওলানা আজিজুর রহমান। তিনি জানান, ভিডিওটি তাঁদের নজরে এসেছে। গাজী নজরুল ইসলাম তাঁদের জানিয়েছেন, ভিডিওতে থাকা নারী তাঁর দ্বিতীয় স্ত্রী এবং প্রথম স্ত্রীর সম্মতিতেই তিনি দ্বিতীয় বিয়ে করেছেন। তবে ভিডিওটি কীভাবে প্রকাশ্যে এলো, সেটি খতিয়ে দেখা হচ্ছে।

দ্বিতীয় বিয়ে কবে হয়েছে এমন প্রশ্নের জবাবে আজিজুর রহমান বলেন, তিনি সুনির্দিষ্ট তারিখ না জানলেও তাঁদের জানা মতে বিয়েটি বেশ কিছুদিন আগেই সম্পন্ন হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 02:47 pm, Tuesday, 21 July 2026
55 Time View