Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে ৪৬ লাখ টাকার স্বর্ণের বারসহ পাচারকারী আটক

নিজস্ব প্রতিবেদক
যশোরে প্রায় সাড়ে ৪৬ লাখ টাকা মূল্যের স্বর্ণের বারসহ মো. সাদিকুর রহমান সুমন (৩৩) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।

বুধবার (২২ জুলাই) সকালে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক সাদিকুর সাতক্ষীরা সদর উপজেলার নলকুরা লাপসা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) একটি বিশেষ চৌকস আভিযানিক দল নীলগঞ্জ ব্রিজের ওপর অভিযান পরিচালনা করে। এ সময় সাদিকুরকে তল্লাশি করা হলে তার প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকানো ২২০.৪৯ গ্রাম ওজনের দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। আটক ব্যক্তির কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ২৮৫ টাকাও জব্দ করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ ও অন্যান্য মালামালের মোট আনুমানিক সিজার মূল্য ৪৬ লাখ ৬৩ হাজার ৩৭০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক সাদিকুর বিজিবিকে জানান, তিনি ঢাকা থেকে স্বর্ণের বারগুলো এনে যশোর হয়ে সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টা করছিলেন।

বিষয়টি নিশ্চিত করে যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, ভারতে স্বর্ণ পাচার রোধে বিজিবির কঠোর নজরদারি ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। আটক পাচারকারীর বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 06:39 pm, Wednesday, 22 July 2026
142 Time View