Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে চিহ্নিত সন্ত্রাসী জিতুকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের বারান্দীপাড়া এলাকায় শরিফুল ইসলাম জিতু (৩৫) নামের এক চিহ্নিত সন্ত্রাসীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (২২ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে বারান্দীপাড়া ফুলতলা মোড় এলাকায় এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত জিতু বারান্দীপাড়া মোল্লাপাড়া এলাকার সিরাজুল ইসলামের ছেলে। পুলিশের তথ্যমতে, তার বিরুদ্ধে স্থানীয় থানায় একাধিক অপরাধমূলক মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার রাতে ফুলতলা মোড়ে অবস্থান করছিলেন জিতু। এ সময় একদল অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্ত তার ওপর অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে জিতুর মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি কুপিয়ে মারাত্মক জখম করে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

হাসপাতালে ভর্তির পর শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তরের পরামর্শ দেন। চিকিৎসকদের পরামর্শে স্বজনরা অ্যাম্বুলেন্সযোগে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হন। তবে পথিমধ্যে নড়াইল এলাকায় পৌঁছালে জিতুর মৃত্যু হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৃত্যুর পর মরদেহ পুনরায় ফিরিয়ে এনে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে আইনগত পদক্ষেপ শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে যশোর কোতোয়ালি থানার তদন্ত পরিদর্শক কাজী বাবুল জানান, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এই হত্যাকাণ্ডের নেপথ্য কারণ এবং জড়িতদের পরিচয় উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। অপরাধীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:32 pm, Thursday, 23 July 2026
65 Time View