Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

যশোরে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে র‍্যাব-৬-এর মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক
মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্পের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মাদকের ভয়াবহ ক্ষতিকর দিক, এর সামাজিক ও পারিবারিক প্রভাব, মাদকের কুফল থেকে দূরে থাকার উপায় এবং তরুণ সমাজকে সচেতন করার বিভিন্ন দিক তুলে ধরা হয়।

কর্মসূচিতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন র‍্যাব-৬, যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর ফজলের রাব্বি।

তিনি বলেন, মাদক একজন মানুষকে শুধু শারীরিকভাবেই নয়, মানসিক, পারিবারিক ও সামাজিকভাবে সম্পূর্ণ ধ্বংস করে দেয়। মাদকের ভয়াল থাবায় একজন শিক্ষার্থীর উজ্জ্বল ভবিষ্যৎ অঙ্কুরে বিনষ্ট হতে পারে। তাই শিক্ষাজীবন থেকেই মাদক সম্পর্কে সচেতন হওয়া এবং নিজেকে সব ধরনের মাদক ও অসৎ সঙ্গ থেকে দূরে রাখা অত্যন্ত জরুরি।

মেজর ফজলের রাব্বি আরও বলেন, মাদকাসক্তি থেকে ফিরে আসা সম্ভব, তবে এর জন্য ব্যক্তিগত দৃঢ় সংকল্প, পারিবারিক সহযোগিতা এবং সামাজিক সচেতনতা অপরিহার্য। এ সময় তিনি তরুণদের সুস্থ বিনোদন, খেলাধুলা ও ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে নিজেদের সম্পৃক্ত রাখার আহ্বান জানান।

আলোচনা শেষে শিক্ষার্থীদের জন্য একটি উন্মুক্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা মাদকমুক্ত সমাজ গঠনে সরাসরি নানা প্রশ্ন ও পরামর্শ তুলে ধরে।

প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা কলেজ সংলগ্ন যশোর টাউন হল মাঠে কিছু কিশোর-তরুণের নিয়মিত মাদক সেবনের অভিযোগ তুলে ধরে এবং এ বিষয়ে র‍্যাবের কার্যকর পদক্ষেপ জানতে চায়। এছাড়া মাদক কারবার প্রতিরোধ, মাদকাসক্তদের পুনর্বাসন, আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং শিক্ষার্থীদের নিরাপদ রাখার বিভিন্ন বিষয় নিয়েও তারা প্রশ্ন করে।

মেজর ফজলের রাব্বি শিক্ষার্থীদের প্রতিটি প্রশ্নের বিস্তারিত ও বাস্তবসম্মত সমাধানমূলক উত্তর দেন। তিনি আশ্বাস দেন, টাউন হল মাঠসহ অন্যান্য স্পর্শকাতর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারি বৃদ্ধি করা হবে। পাশাপাশি মাদকসংক্রান্ত যেকোনো তথ্য তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর জন্য তিনি সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাওমীদ হাসান।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, মাদকের ভয়াবহতা থেকে দূরে থেকে লেখাপড়া, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নিজেদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী এবং বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পুরো আয়োজনজুড়ে শিক্ষার্থীরা গভীর মনোযোগ সহকারে আলোচনা শোনেন এবং সক্রিয়ভাবে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

উল্লেখ্য, জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান যশোর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভাপতির দায়িত্বে রয়েছেন। জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে পরিচালিত এ শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সচেতন করতে র‍্যাবের এই উদ্যোগকে সময়োপযোগী ও অত্যন্ত প্রশংসনীয় বলে অভিমত প্রকাশ করেছেন উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীরা।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:44 pm, Thursday, 23 July 2026
46 Time View