Jashore , Monday, 9 November 2026
সর্বশেষ:
যশোরে বিপ্লব ও সংহতি দিবসে জেলা ছাত্রদলের আলোচনা সভা কেশবপুরে ঘের ব্যবসায়ী হত্যায় পল্লিচিকিৎসকসহ আটক ২ যশোরে কবিরাজ পরিচয়ে প্রতারণা, স্বর্ণালংকারসহ গ্রেপ্তার ২ মাকে সঙ্গে নিয়ে ছাত্রলীগ নেতার ‘জয় বাংলা’ স্লোগানে মিছিল, গ্রেফতার ৫ প্রথম ধাপে ১ হাজার ৫০ ইউনিয়ন পরিষদে নির্বাচন: ইসি সচিব যশোর সীমান্তে ১৬ লাখ টাকার চোরাচালানি পণ্য আটক যশোরে বাওড় দখল ও মৎস্যজীবীদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন যশোরে নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত যশোরে হামিদপুর আল-হেরা কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত দেশে ষড়যন্ত্র হচ্ছে ৭ নভেম্বরের মতো দাঁতভাঙা জবাব দেওয়া হবে: তারেক রহমান

বাংলাদেশ স্কাউটসের ‘মেডেল অব মেরিট’ অ্যাওয়ার্ড পেলেন যবিপ্রবির আব্দুল ওয়াহেদ

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ স্কাউটসের অন্যতম সর্বোচ্চ সম্মাননা ‘মেডেল অব মেরিট’ অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের ইউনিট লিডার ও সম্পাদক আব্দুল ওয়াহেদ।

বাংলাদেশ স্কাউটসের আহ্বায়ক এহসানুল হক ও সদস্য সচিব মীর মাহবুবুর রহমান (স্নিগ্ধ) স্বাক্ষরিত এক আনুষ্ঠানিকভাবে প্রেরিত সম্মাননা পত্রে এই স্বীকৃতির বিষয়টি জানানো হয়।

সম্মাননা পত্রে উল্লেখ করা হয়, দেশে স্কাউট আন্দোলনের সার্বিক উন্নয়ন, গতিশীলতা আনয়ন ও সম্প্রসারণে আব্দুল ওয়াহেদের ব্যক্তিগত অসামান্য প্রয়াস এবং অনন্য অবদানের পদচিহ্নস্বরূপ তাঁকে বাংলাদেশ স্কাউটসের ঐতিহ্যবাহী ‘মেডেল অব মেরিট’ অ্যাওয়ার্ড প্রদান করা হলো।

এক প্রতিক্রিয়ায় অনুভূতি প্রকাশ করে আব্দুল ওয়াহেদ বলেন, এই অর্জন শুধু আমার একার নয়; এর মাধ্যমে আমাদের যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ আরও এক ধাপ এগিয়ে গেল। বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য, উপ-উপাচার্য ও প্রশাসন সার্বিক সহায়তা প্রদান করায় তাঁদের প্রতি আমি কৃপণতাহীন কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী দিনেও আমরা দেশ গঠন ও বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক কল্যাণে নিরলসভাবে কাজ করে যাব। আশা করি, আমার এই প্রাপ্তি রোভার স্কাউটের শিক্ষার্থীবৃন্দকে ভবিষ্যতে সমাজসেবামূলক কাজে আরও বেশি উৎসাহিত ও অনুপ্রাণিত করবে।

উল্লেখ্য, আব্দুল ওয়াহেদ বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শরীরচর্চা শিক্ষা দপ্তরের সহকারী পরিচালক হিসেবে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছেন।

Please Share This Post in Your Social Media

About Author Information
Update Time : 08:55 pm, Thursday, 23 July 2026
47 Time View